ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ভৈরবে বৈধ কাগজপত্রাদি না থাকায় ৩ স’মিল মালিককে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

কিশোরগঞ্জের ভৈরবে প্রয়োজনীয় কাগজপত্রাদি না থাকায় ৩ স’মিল মালিককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

৭ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শহরের কাঠ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩ স’মিল মালিককে ১৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক। ভ্রাম্যমাণ আদালতে কিশোরগঞ্জ জেলা বন কর্মকর্তা ও কর্মচারিরাসহ উপজেলা ভূমি অফিস কর্মকর্তারা ও থানা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক বলেন, শহরের কাঠ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিন প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সে, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র লাইসেন্স, করাতকল লাইসেন্সসহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্রাদি না থাকায় করাত কল (লাইসেন্স) বিধিমালা ২০১২ এর ১২ ধারায় ১৭ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এদের মধ্যে মেসার্স ভুঁইয়া স’মিল মালিক আফজাল ভূইয়াকে ১০ হাজার টাকা, মেসার্স আজগর “স’মিল মালিক আজগর আলীকে ৪ হাজার টাকা ও মেসার্স মজনু মিয়া স’মিল মালিক শান্ত মিয়াকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ভৈরবে বৈধ কাগজপত্রাদি না থাকায় ৩ স’মিল মালিককে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

প্রকাশের সময়ঃ ০৪:৪৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬