ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

ভৈরবে রেলওয়ে জংশন এলাকা থেকে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে বৈদ্যুতিক ক্যাবল চুরি ও স্টেশন এলাকায় ছিনতাইয়ের ঘটনায় ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ৪ ছিনতাইকারীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারকের কাছে তাদের অপরাধ কথা স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

আজ ৮ এপ্রিল বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক। এর আগে ৭ এপ্রিল মধ্য রাতে ক্যাবল চুরির অপরাধে প্রথমে আসলাম খান (৪০)কে স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেয়া তথ্যমতে বাকিদের গ্রেপ্তার করা হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন, জেলার করিমগঞ্জ থানার পালিয়াকান্দা গ্রামের তৌহিদ মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (৩০), চাঁদপুর জেলার সদর থানার বাকরপুর এলাকার চান খানের ছেলে আসলাম খান (৪০), নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার গজারিয়া এলাকার খুরশেদ আলমের ছেলে রাকিব মিয়া (২০), ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার কালিকাপুর এলাকার ফারুক মিয়ার ছেলে সালাউদ্দিন (১৯)।
থানা ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আসামি সালাউদ্দিন ও রাকিবকে স্টেশন এলাকায় ট্রেনের ছাদে উঠে ছিনতাইয়ের প্রস্তুতির অপরাধে ২ মাস কারাদণ্ডসহ ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। ক্যাবল চুরির অপরাধে আসলামকে ১ মাস কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানে গ্রেপ্তার হওয়া ইয়াছিনের কাছে ৩০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত ইয়াছিনকে ৬ মাসের কারাদণ্ডসহ ১০০ টাকা জরিমানা করেন। অনাদায়ে ১ মাসের সাজা প্রদান করেন।
এ বিষয়ে রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ বলেন, স্টেশন এলাকায় রেললাইনের পাশ থেকে ক্যাবল চুরির সময় স্থানীয় জনতা আসলাম খানকে আটক করে রেলওয়ে পুলিশের হাতে তুলে দেয়। থানা পুলিশের জিজ্ঞাসাবাদে জানতে পারে তাঁর সহযোগী আরো বেশ কয়েকজন রয়েছে। এ সময় রেলওয়ে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে রাতে আরো তিনজনকে গ্রেপ্তার করেন। আসামি চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট। এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

ভৈরবে রেলওয়ে জংশন এলাকা থেকে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

প্রকাশের সময়ঃ ০৬:০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬