ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

শিবগঞ্জে ইটবোঝাই ট্রলি উল্টে চালকের মৃত্যু

বুধবার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ইটবোঝাই ট্রলি উল্টে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাই গুরুতর আহত হয়েছেন।

বুধবার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার নয়লাভাঙ্গা ইউনিয়নের হরিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার রানিবাড়ি চাঁদপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে আব্দুস সামাদ (৩৫)। আহত হয়েছেন তার ছোট ভাই সারোয়ার (১৭), যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে ইটবোঝাই একটি ট্রলি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান চালক আব্দুস সামাদ। এ সময় তার সঙ্গে থাকা ছোট ভাই সারোয়ার গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত সারোয়ারকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ডি.কে. তন্ময় জানান, ট্রলিটি নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের মতে, ওই মহাসড়কে প্রায়ই ভারী যানবাহন দ্রুতগতিতে চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে। তারা সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

শিবগঞ্জে ইটবোঝাই ট্রলি উল্টে চালকের মৃত্যু

প্রকাশের সময়ঃ ০২:১১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬