ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

শিবগঞ্জে বাংলা নববর্ষ বরণে প্রস্তুতি সভা

আজ সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা হয়েছে।

বাংলা নববর্ষ ১৪৩৩ ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনকে ঘিরে শিবগঞ্জ উপজেলায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে উৎসবকে বর্ণাঢ্য ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

উপজেলা প্রশাসনের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ তৌফিক আজিজ। সভায় নববর্ষ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ ঐতিহ্যভিত্তিক আয়োজন, নিরাপত্তা ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জানানো হয়, পহেলা বৈশাখের দিন সকালে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা বের করা হবে, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও সামাজিক সংগঠন অংশগ্রহণ করবে। পাশাপাশি দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকসংগীত, নৃত্য পরিবেশনা এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে নানা প্রতিযোগিতার আয়োজন করা হবে। স্থানীয় ঐতিহ্য তুলে ধরতে গ্রামীণ খেলাধুলা ও লোকজ মেলার আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, উৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন, সিসিটিভি নজরদারি এবং ভ্রাম্যমাণ টিম পরিচালনার বিষয়েও আলোচনা হয়। একইসঙ্গে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল টিম প্রস্তুত রাখা এবং জরুরি সেবার ব্যবস্থা রাখার কথাও জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল উদ্দিন, শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন অর রশিদ, বিআরডিবি কর্মকর্তা শাহিন আকতার, সমাজসেবা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, উপজেলা এলজিইডি প্রকৌশলী হারুন অর রশিদ, চককীর্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হাসান আনু মিঞা, ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী ছবিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি, সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধন আরও সুদৃঢ় হয়। তাই উৎসবটি যেন আনন্দঘন, নিরাপদ ও অংশগ্রহণমূলক হয়, সে জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ তৌফিক আজিজ বলেন, “নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। সকল দপ্তরের সমন্বয়ে একটি সুন্দর, নিরাপদ ও উপভোগ্য আয়োজন নিশ্চিত করা হবে।”

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, প্রশাসন, স্থানীয় জনগণ ও বিভিন্ন সংগঠনের সম্মিলিত প্রচেষ্টায় এবারের বাংলা নববর্ষ উদযাপন শিবগঞ্জে এক বর্ণিল ও স্মরণীয় উৎসবে পরিণত হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

শিবগঞ্জে বাংলা নববর্ষ বরণে প্রস্তুতি সভা

প্রকাশের সময়ঃ ১০:২৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬