ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ভৈরব উপস্বাস্থ্য কেন্দ্রের শতকোটি টাকার জমিতে মার্কেট নির্মাণের সড়যন্ত্র, ক্ষুব্ধ এলাকাবাসী সারের জন্য কৃষকদের দীর্ঘ লাইন, ডিলারের দোকানে ক্ষোভ ও পুলিশ মোতায়েন ইবির পঞ্চম সমাবর্তনে নিবন্ধন ফি ৫ হাজার টাকা, নিবন্ধন শুরু ৫ নভেম্বর পড়াশোনার পাশাপাশি পেঁপে চাষে সফল বেরোবি শিক্ষার্থী আকরাম আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন ম্যাক্সওয়েল প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন চীনা নেতা লিউ হাইশিং গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ সাফে বাংলাদেশের শক্তি স্বীকার করলেন ভারত কোচ নওশাদ ৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন তারেক রহমানের গুলের-চুয়েমেনিকে বিশ্রাম, চ্যাম্পিয়ন্স লিগে ফিরছেন ভিনিসিয়ুস

শ্রীনগরে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সিএনজিচালক, গাড়ি জব্দ

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১১:৩৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১২৩৭ Time View

মুন্সীগঞ্জের শ্রীনগরে ২০০ পিস ইয়াবাসহ এক সিএনজিচালককে গ্রেপ্তার করেছে এসআরবি-১০। এ সময় অটোরিকশাটি জব্দ করা হয়।

মুন্সীগঞ্জের শ্রীনগরে ২০০ পিস ইয়াবাসহ মো. আমির হোসেন (৪৫) নামে এক সিএনজিচালককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়।

সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এসআরবি-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তার আমির হোসেন শরীয়তপুরের ডামুড্যা থানার ধইন গ্রামের বাসিন্দা।

সংবাদ বিজ্ঞপ্তিতে তপন সরকার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বিকেল সোয়া ৫টার দিকে এসআরবি-১০-এর সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি দল উপজেলার ফইনপুর এলাকায় অভিযান চালায়। এ সময় গোয়ালিমান্দ্রা থেকে ফইনপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি করা হয়।

তল্লাশির সময় অটোরিকশার চালক আমির হোসেনের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার এবং মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়।

তপন সরকার জানান, আমির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-১০ জানায়, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তারা কাজ করছে। মাদকের পাশাপাশি অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

ভৈরব উপস্বাস্থ্য কেন্দ্রের শতকোটি টাকার জমিতে মার্কেট নির্মাণের সড়যন্ত্র, ক্ষুব্ধ এলাকাবাসী

শ্রীনগরে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সিএনজিচালক, গাড়ি জব্দ

প্রকাশের সময়ঃ ১১:৩৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬