ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

সিদ্ধিরগঞ্জ হত্যা মামলায় আইভীর শোন অ্যারেস্ট মঞ্জুর

ডা. সেলিনা হায়াত আইভী। সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হত্যা মামলায় সাবেক সিটি মেয়র সেলিনা হায়াত আইভী-কে নতুন করে গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৩ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা আদালতের পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করা হয়েছিল, যা আদালত গ্রহণ করেছেন। একই সঙ্গে শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় আইভীকে এই আবেদন করা হয়। পরে আদালত তা মঞ্জুর করেন।

তবে আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন দাবি করেছেন, এ মামলায় তাকে বেআইনিভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বক্তব্য অনুযায়ী, মামলার এজাহারেও আইভীর নাম ছিল না।

পুলিশের তথ্য অনুযায়ী, বর্তমানে সেলিনা হায়াত আইভী একাধিক মামলায় গ্রেপ্তার রয়েছেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, বিভিন্ন মামলায় তাকে ধারাবাহিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং বর্তমানে মোট ১২টি মামলায় তিনি আটক আছেন।

উল্লেখ্য, গত বছর ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকা থেকে তাকে প্রথম গ্রেপ্তার করা হয়। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন মামলায় তাকে অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে কয়েকটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও নতুন মামলায় আবারও গ্রেপ্তার দেখানো হয়।

সর্বশেষ সিদ্ধিরগঞ্জের হত্যা মামলাসহ একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর মধ্য দিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

সিদ্ধিরগঞ্জ হত্যা মামলায় আইভীর শোন অ্যারেস্ট মঞ্জুর

প্রকাশের সময়ঃ ০৩:৫৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬