ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

রায়পুরে জ্বালানি তেল জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে এ অভিযান চালানো হয়।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার আখন বাজার এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) অভিযান পরিচালনা করেছে প্রশাসন। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে এ অভিযান চালানো হয়।

অভিযানে জসিম (৪৫) নামের এক ব্যবসায়ীর দোকান ও সংলগ্ন বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে দেখা যায়, তিনি দীর্ঘদিন ধরে অনুমোদনবিহীনভাবে জ্বালানি তেল মজুদ করে বাজারমূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছিলেন, যা ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল।
অভিযোগ প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্ট তাকে ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করে এবং ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়। একই সঙ্গে তাকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, জব্দকৃত তেল পরবর্তীতে সরকারি তত্ত্বাবধানে স্থানীয় ভোক্তাদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। এ ধরনের অবৈধ মজুদদারি ও অতিরিক্ত মূল্য আদায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, “বাজার স্থিতিশীল রাখা এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

রায়পুরে জ্বালানি তেল জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময়ঃ ০৫:৫১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬