ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
দেশে সার সংকট নেই, এক মাসে পরিস্থিতি স্বাভাবিক হবে- কৃষিমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজি বন্ধের দাবিতে ব্যবসায়ী-এলাকাবাসীর মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে কৃষিমন্ত্রীর সফর- জেলা বিএনপির শুভেচ্ছা ডিএনসির অভিযানে চোলাইমদ ও ওয়াশসহ একজন আটক, ছয় মাসের কারাদণ্ড শিশুদের মেধা ও প্রতিভার বিকাশেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ- নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে প্রধানমন্ত্রী জামায়াত ও নারী ইস্যুতে এনসিপি থেকে পদত্যাগ করলেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৬ জন সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা- প্রধানমন্ত্রী জুতার সূত্র ধরে মিললো ছাত্রীর মরদেহ জামিন পাওয়ার পর ফেসবুকে দুই শব্দের পোস্ট, আবারও আলোচনায় পরীমনি

‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীব, জুটি হচ্ছেন নিশো-মেহজাবীন

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১০:২৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১২৪৪ Time View

আদনান আল রাজীবের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপলক’-এ অভিনয় করবেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।

নাটক ও বিজ্ঞাপন নির্মাণে পরিচিত আদনান আল রাজীব এবার নাম লেখাচ্ছেন বড় পর্দায়। তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। প্রেমের গল্প নিয়ে নির্মিতব্য সিনেমাটির নাম ‘অপলক’।

বুধবার রাতে সিনেমাটিতে অভিনয়ের জন্য নির্মাতা ও দুই অভিনয়শিল্পীর মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে।

এর আগে নিজের প্রথম সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন আদনান আল রাজীব। জানিয়েছিলেন, এটি হবে প্রেমের গল্প। তবে তখন সিনেমার নাম কিংবা অভিনয়শিল্পীদের পরিচয় প্রকাশ করেননি তিনি। অবশেষে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সিনেমার নাম ও কেন্দ্রীয় দুই অভিনয়শিল্পীর নাম জানান নির্মাতা।

পোস্টে আদনান আল রাজীব লিখেছেন, ‘আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপলক’। এর সঙ্গে জড়িয়ে আছে পুরো টিমের অনেকখানি স্বপ্ন আর ভালোবাসা। সেই ভালোবাসার পৃথিবীতে এবার যুক্ত হলেন আফরান নিশো এবং মেহজাবীন চৌধুরী। আমরা একটা সৎ, সরল আর মন ছুঁয়ে যাওয়া রোমান্টিক ফিল্ম বানাতে চাই। যেখানে মানুষ ভালোবাসার পাশাপাশি নিজেদেরও খুঁজে পাবেন। আশা করি, যে মায়া নিয়ে ছবিটা বানাতে যাচ্ছি, সেই মায়াটুকু আপনাদের কাছেও পৌঁছাবে।’

‘কাছে আসার গল্প’, ‘বিকেল বেলার পাখি’ ও ‘মিডল ক্লাস সেন্টিমেন্ট’-এর মতো নাটক নির্মাণ করে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন আদনান আল রাজীব।

নাটকের পাশাপাশি বিজ্ঞাপন নির্মাণেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য কাজ। এবার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে বড় পর্দায় নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি।

জনপ্রিয় সংবাদ

দেশে সার সংকট নেই, এক মাসে পরিস্থিতি স্বাভাবিক হবে- কৃষিমন্ত্রী

‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীব, জুটি হচ্ছেন নিশো-মেহজাবীন

প্রকাশের সময়ঃ ১০:২৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬