ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন একই সড়ক একদিনে দুইবার উদ্বোধন, সকালে জামায়াতের এমপি ও বিকেলে বিএনপির সাবেক এমপি ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল ইবিতে প্রয়াত শিক্ষার্থী তরিকুল ইসলাম সৈকতের জন্য দোয়া মাহফিল দুই অভিযানে ২৩৪ বোতল বিদেশি মদ ও ১০৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩, জব্দ প্রাইভেট কার বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি লাবণ্য ও সম্পাদক মোবাশ্বির কালিয়াকৈরে বেতন ৩০ হাজারের দাবিতে মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন মেসির গোল ও অ্যাসিস্টে নিউ ইংল্যান্ডকে হারাল ইন্টার মায়ামি আমুসহ আওয়ামী লীগের শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ শ্রমিক আন্দোলনে জামায়াত-আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ রাশেদ খাঁনের

করওয়া চৌথে স্ত্রীকে চমকে দিতে বাড়ি ফিরলেন নিক, মুগ্ধ প্রিয়াঙ্কা

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৬:৩৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১২৫২ Time View

করওয়া চৌথ উপলক্ষে স্বামী নিক জোনাস ও মেয়ে মালতি মেরির সঙ্গে পারিবারিক মুহূর্ত ভাগ করে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

করওয়া চৌথ উপলক্ষে স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে চমকে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছেন মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস। চলমান সংগীত সফরের ব্যস্ততার মধ্যেও স্ত্রীর সঙ্গে উৎসব উদ্‌যাপন করতে বাড়ি ফিরেছেন তিনি। স্বামীর এমন ভালোবাসায় মুগ্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা।

শুক্রবার ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করেন প্রিয়াঙ্কা। ছবিগুলোতে স্বামী নিক জোনাস ও মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসের সঙ্গে পারিবারিক মুহূর্ত ভাগ করে নিতে দেখা যায় তাঁকে।

পোস্টের ক্যাপশনে প্রিয়াঙ্কা লেখেন, ‘আমি কিছু বলার আগেই সে বাড়ি ফিরে এসেছে। সে জানত, বিষয়টি আমার ও আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। করওয়া চৌথে বাড়িতে থাকতে পারে, এমনভাবে নিজের সফরের পরিকল্পনা করেছে সে। আমার স্বামীর মতো কেউ নেই। তোমাদের জীবনেও এমন ভালোবাসা আসুক। সবাইকে করওয়া চৌথের শুভেচ্ছা।’

উৎসব উপলক্ষে লাল রঙের শারারা পরেছিলেন প্রিয়াঙ্কা। ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক ও অলংকারে সাজানো ছিল তাঁর পুরো আয়োজন। একটি ছবিতে নিককে মেয়ে মালতির ছোট জুতা দিয়ে নিজের মুখ আড়াল করে রাখতে দেখা যায়। অন্য একটি ছবিতে করওয়া চৌথের সঙ্গে সম্পর্কিত মঙ্গলসূত্রসহ নিজের অলংকারও তুলে ধরেন অভিনেত্রী।

প্রিয়াঙ্কার পোস্টে ভক্তদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে। একজন মন্তব্য করেন, নিক যেভাবে প্রিয়াঙ্কার সংস্কৃতিকে আপন করে নিয়েছেন এবং সম্মান করছেন, তা সত্যিই সুন্দর। আরেকজন লেখেন, ‘আমাদের দেশি গার্ল সেরা জোনাস ভাইকে পেয়েছেন।’ বিদেশে থেকেও নিজের শিকড় ও সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকার জন্যও অনেকে প্রিয়াঙ্কার প্রশংসা করেন।

বর্তমানে ভাই জো ও কেভিন জোনাসের সঙ্গে ‘বার্নিং আপ ট্যুর অল ওভার এগেইন’ সংগীত সফরে ব্যস্ত রয়েছেন নিক। ২০০৮ সালের ‘বার্নিং আপ ট্যুর’ থেকে অনুপ্রাণিত এই সফর গত ২০ আগস্ট নিউইয়র্কে শুরু হয়। যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরে কনসার্ট শেষে ডিসেম্বর পর্যন্ত সফরটি চলার কথা রয়েছে।

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস ২০১৮ সালের ডিসেম্বরে ভারতের যোধপুরে বিয়ে করেন। ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে তাঁদের কন্যাসন্তান মালতি মেরির জন্ম হয়।

কাজের দিক থেকে প্রিয়াঙ্কাকে শিগগিরই দেখা যাবে পরিচালক এস এস রাজামৌলির সিনেমা ‘বারাণসী’তে। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন।

সূত্র: এনডিটিভি

জনপ্রিয় সংবাদ

দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

করওয়া চৌথে স্ত্রীকে চমকে দিতে বাড়ি ফিরলেন নিক, মুগ্ধ প্রিয়াঙ্কা

প্রকাশের সময়ঃ ০৬:৩৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬