ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন একই সড়ক একদিনে দুইবার উদ্বোধন, সকালে জামায়াতের এমপি ও বিকেলে বিএনপির সাবেক এমপি ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল ইবিতে প্রয়াত শিক্ষার্থী তরিকুল ইসলাম সৈকতের জন্য দোয়া মাহফিল দুই অভিযানে ২৩৪ বোতল বিদেশি মদ ও ১০৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩, জব্দ প্রাইভেট কার বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি লাবণ্য ও সম্পাদক মোবাশ্বির কালিয়াকৈরে বেতন ৩০ হাজারের দাবিতে মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন মেসির গোল ও অ্যাসিস্টে নিউ ইংল্যান্ডকে হারাল ইন্টার মায়ামি আমুসহ আওয়ামী লীগের শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ শ্রমিক আন্দোলনে জামায়াত-আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ রাশেদ খাঁনের

শাহরুখের ‘কিং’-এর বিদেশি পরিবেশনা স্বত্ব ১৭৫ কোটি রুপিতে বিক্রি

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১০:০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১২৪৪ Time View

শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’-এর বিদেশি পরিবেশনা স্বত্ব ১৭৫ কোটি রুপিতে বিক্রি হয়েছে বলে জানিয়েছে পিঙ্কভিলা।

মুক্তির আগেই বড় অঙ্কের ব্যবসার খবর দিয়ে আলোচনায় এসেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’। সিনেমাটির বিদেশি পরিবেশনা স্বত্ব ১৭৫ কোটি রুপিতে কিনে নিয়েছে ফারস ফিল্মস। ভারতীয় সিনেমার বিদেশি পরিবেশনা স্বত্ব বিক্রির ক্ষেত্রে এই অঙ্ককে রেকর্ড হিসেবে উল্লেখ করেছে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলা।

পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, ‘কিং’-এর বিদেশি পরিবেশনা স্বত্বের জন্য ১৭৫ কোটি রুপি ন্যূনতম গ্যারান্টি (এমজি) দিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে কোনো ভারতীয় সিনেমার বিদেশি পরিবেশনা স্বত্বের ক্ষেত্রে ন্যূনতম গ্যারান্টির অঙ্ক ১০০ কোটি রুপি ছাড়ায়নি। ফলে সিনেমাটি নিয়ে আন্তর্জাতিক পরিবেশকদের প্রত্যাশার বিষয়টি স্পষ্ট হচ্ছে।

এর আগে শাহরুখ খানের সিনেমাগুলোর বিদেশি পরিবেশনার দায়িত্ব সাধারণত পালন করত যশরাজ ফিল্মস (ওয়াইআরএফ)। ‘কিং’-এর ক্ষেত্রেও শুরুতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির পরিকল্পনা ছিল। তবে সেই চুক্তি কমিশনভিত্তিক হওয়ার কথা ছিল। অর্থাৎ, পরিবেশক হিসেবে নির্দিষ্ট ফি পেত ওয়াইআরএফ; সিনেমার আয়ের কোনো ন্যূনতম নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব তাদের থাকত না।

পিঙ্কভিলার প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তর আমেরিকা, যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যের বাজারে সিনেমাটির পরিবেশনা ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে। এসব অঞ্চলে সাধারণত নিজস্ব কার্যালয়ের মাধ্যমে সিনেমা পরিবেশনা করে থাকে ওয়াইআরএফ।

বিদেশি বাজারের কয়েকটি অঞ্চলে চড়া দামে পরিবেশনা স্বত্ব বিক্রির পরিকল্পনা থাকায় বিনিয়োগের অর্থ তুলে আনতে ‘কিং’-কে বড় অঙ্কের আয় করতে হবে।

পিঙ্কভিলার দাবি, শুধু আন্তর্জাতিক বাজার থেকেই সিনেমাটিকে প্রায় ৫ কোটি ডলার বা ৪৭৫ কোটি রুপি আয় করতে হতে পারে। তুলনায় শাহরুখ খানের ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমা দুটি বিদেশের বাজার থেকে প্রায় ৪০০ কোটি রুপি করে আয় করেছিল।

এদিকে হলিউডের দুটি বড় সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ও ‘ডিউন: পার্ট থ্রি’র সঙ্গে প্রতিযোগিতায় পড়তে পারে ‘কিং’। ফলে মুক্তির পর আন্তর্জাতিক বাজারে সিনেমাটির ব্যবসা কেমন হয়, সেদিকে নজর থাকবে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, আরশাদ ওয়ারসি, অনিল কাপুর, জয়দীপ আহলাওয়াত ও রাঘব জুয়েল।

‘পাঠান’-এর পর এই সিনেমার মাধ্যমে দ্বিতীয়বারের মতো সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় কাজ করছেন শাহরুখ। আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

শাহরুখের ‘কিং’-এর বিদেশি পরিবেশনা স্বত্ব ১৭৫ কোটি রুপিতে বিক্রি

প্রকাশের সময়ঃ ১০:০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬