ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৬ জন সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা- প্রধানমন্ত্রী জুতার সূত্র ধরে মিললো ছাত্রীর মরদেহ জামিন পাওয়ার পর ফেসবুকে দুই শব্দের পোস্ট, আবারও আলোচনায় পরীমনি সিঙ্গাইরে তিন ভাই হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড, আটজনের যাবজ্জীবন সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন ৮ ডিসেম্বর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দিলীপ আগরওয়ালা সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১৩১ বার পেছাল মাদ্রাসা ছাত্র আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে আটক রাখার আবেদন মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব প্রধানমন্ত্রী

জুতার সূত্র ধরে মিললো ছাত্রীর মরদেহ

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৩:৪৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১২৪২ Time View

নিহত স্কুলছাত্রী ইসরাত জাহান যুথি (সংগৃহীত ছবি)। পরীক্ষা দিতে বের হয়ে নিখোঁজের দুই দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়।

পটুয়াখালীর মির্জাগঞ্জে পরীক্ষা দিতে বের হয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর ইসরাত জাহান যুথি (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ ঘটকের আন্দুয়া (মাছুয়াখালী) গ্রামে নিজ বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে একটি পানের বরজের পাশের নির্জন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুথি মির্জাগঞ্জ উপজেলার ২ নম্বর মির্জাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামের জামাল হাওলাদারের মেয়ে। সে স্থানীয় সুবিদখালী র.ই. পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর সকালে বার্ষিক পরীক্ষা দিতে স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হয় যুথি। কিন্তু পরীক্ষা শেষে সে আর বাড়ি ফেরেনি। স্বজনেরা আত্মীয়দের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাননি।

বৃহস্পতিবার সকালে বাড়ির আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পানখেতের পাশে যুথির জুতা পড়ে থাকতে দেখেন স্বজনেরা। ওই জুতার সূত্র ধরে এগিয়ে গিয়ে নির্জন স্থানে তাঁরা মরদেহ দেখতে পান। মরদেহের পাশে তার বার্ষিক পরীক্ষার প্রবেশপত্র ও শিক্ষাসংক্রান্ত কাগজপত্রের একটি ফাইল পড়ে ছিল।

মেয়ের মরদেহ দেখে বাবা জামাল হাওলাদার জ্ঞান হারিয়ে ফেলেন। খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের কান্নায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভ দেখা দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, দুই দিন ধরে নিখোঁজ থাকা ছাত্রীর মরদেহ পানের বরজের পাশ থেকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন দেখে প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। প্রকৃত কারণ উদ্ঘাটনে সিআইডি, পিবিআই ও থানা পুলিশ যৌথভাবে কাজ করছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৬ জন

জুতার সূত্র ধরে মিললো ছাত্রীর মরদেহ

প্রকাশের সময়ঃ ০৩:৪৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬