ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
সিজারের পর থামেনি রক্তক্ষরণ, রাজশাহীতে প্রসূতি জয়নব বানুর মৃত্যু আজকের নামাজের সময়সূচি বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ থেকে মানিকগঞ্জের হরিরামপুরে স্বর্ণ ব্যবসায়ীকে মাথায় আঘাত করে ব্যাগ ছিনতাই দেশে সার সংকট নেই, এক মাসে পরিস্থিতি স্বাভাবিক হবে- কৃষিমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজি বন্ধের দাবিতে ব্যবসায়ী-এলাকাবাসীর মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে কৃষিমন্ত্রীর সফর- জেলা বিএনপির শুভেচ্ছা ডিএনসির অভিযানে চোলাইমদ ও ওয়াশসহ একজন আটক, ছয় মাসের কারাদণ্ড শিশুদের মেধা ও প্রতিভার বিকাশেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ- নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে প্রধানমন্ত্রী জামায়াত ও নারী ইস্যুতে এনসিপি থেকে পদত্যাগ করলেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ থেকে

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:৫২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ১২৪৬ Time View

সংগৃহীত ছবি।

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) কোনো অভিবাসন খরচ ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী পাঠাচ্ছে। আজ শুক্রবার (৬ নভেম্বর) থেকে এ জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে।

বোয়েসেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত।

আগ্রহী প্রার্থীর বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। চাকরির মেয়াদ তিন বছর। কর্মীদের সপ্তাহে ছয় দিন, দৈনিক আট ঘণ্টা করে কাজ করতে হবে। এর বাইরে ওভারটাইম, আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধা দেবে নিয়োগকারী প্রতিষ্ঠান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত বোয়েসেলের নির্ধারিত অনলাইন লিংকে আবেদন করা যাবে। আবেদনের লিংক: https://employee.oep.gov.bd/employee/registration

প্রথম ধাপে সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে ৩০০ জন প্রার্থী বাছাই করা হবে। এরপর কারিগরি ও মৌখিক পরীক্ষা নিয়ে ১১২ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।

বোয়েসেল স্পষ্ট করেছে, নিয়োগের কোনো পর্যায়েই প্রার্থীদের অর্থ খরচ করতে হবে না। তাই কেউ যেন কোনো ধরনের আর্থিক লেনদেনে না জড়ান, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সিজারের পর থামেনি রক্তক্ষরণ, রাজশাহীতে প্রসূতি জয়নব বানুর মৃত্যু

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ থেকে

প্রকাশের সময়ঃ ০৮:৫২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬