ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
সিজারের পর থামেনি রক্তক্ষরণ, রাজশাহীতে প্রসূতি জয়নব বানুর মৃত্যু আজকের নামাজের সময়সূচি বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ থেকে মানিকগঞ্জের হরিরামপুরে স্বর্ণ ব্যবসায়ীকে মাথায় আঘাত করে ব্যাগ ছিনতাই দেশে সার সংকট নেই, এক মাসে পরিস্থিতি স্বাভাবিক হবে- কৃষিমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজি বন্ধের দাবিতে ব্যবসায়ী-এলাকাবাসীর মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে কৃষিমন্ত্রীর সফর- জেলা বিএনপির শুভেচ্ছা ডিএনসির অভিযানে চোলাইমদ ও ওয়াশসহ একজন আটক, ছয় মাসের কারাদণ্ড শিশুদের মেধা ও প্রতিভার বিকাশেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ- নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে প্রধানমন্ত্রী জামায়াত ও নারী ইস্যুতে এনসিপি থেকে পদত্যাগ করলেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন

মানিকগঞ্জের হরিরামপুরে স্বর্ণ ব্যবসায়ীকে মাথায় আঘাত করে ব্যাগ ছিনতাই

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:৪৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ১২৪৬ Time View

হরিরামপুরের লেছড়াগঞ্জ বাজারের স্বর্ণ ব্যবসায়ী মনোরঞ্জন কর্মকারG

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় এক স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে তাঁর ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। হামলায় মাথায় গুরুতর আঘাত পেয়েছেন ওই ব্যবসায়ী। আহতের নাম মনোরঞ্জন কর্মকার। তিনি লেছড়াগঞ্জ বাজারে স্বর্ণের দোকান পরিচালনা করেন। তাঁর বাড়ি উপজেলার যাত্রাপুর গ্রামে, বাবা মৃত জীবন কর্মকার।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে লেছড়াগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে যাত্রাপুর গ্রামে নিজ বাড়ির প্রায় ৩০০ গজ আগে এ ঘটনা ঘটে।

রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয়রা হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সিটি স্ক্যানসহ উন্নত চিকিৎসার জন্য তাঁকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দা ও কলেজ শিক্ষক রাসেল মিয়া জানান, রাত সাড়ে ৮টার দিকে যাত্রাপুর গ্রামের নুর আলম চাচার বাড়ির সামনে পৌঁছালে মনোরঞ্জন কর্মকারের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এরপর তারা তাঁর ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে রাস্তার ওপর রক্তের দাগ এবং পাশে একটি কাঠের লাকড়ি পড়ে থাকতে দেখা গেছে। তবে কাঠের আঘাত নাকি ধারালো অস্ত্রে কোপ দেওয়া হয়েছে, তা স্পষ্ট বোঝা যায়নি।

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অসীম সরকার জানান, মনোরঞ্জনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি ডায়াবেটিসের রোগী। সিটি স্ক্যান করা প্রয়োজন হওয়ায় তাঁকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

হরিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) শেখ ফারুক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাই হওয়া ব্যাগে কোনো স্বর্ণ ছিল না বলে তিনি উল্লেখ করেন। ঘটনার তদন্ত চলছে।

এ বিষয়ে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

সিজারের পর থামেনি রক্তক্ষরণ, রাজশাহীতে প্রসূতি জয়নব বানুর মৃত্যু

মানিকগঞ্জের হরিরামপুরে স্বর্ণ ব্যবসায়ীকে মাথায় আঘাত করে ব্যাগ ছিনতাই

প্রকাশের সময়ঃ ০৮:৪৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬