ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

মমেকে হাম উপসর্গে আরও ৩৩ শিশু ভর্তি, চিকিৎসাধীন ৮৫

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে সেখানে চিকিৎসাধীন শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ জনে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে হাসপাতালের হাম মেডিকেল টিমের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৭ মার্চ থেকে ২১ এপ্রিল সকাল পর্যন্ত মোট ৬৮৫ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরও ২৮ শিশু। সবমিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৫৮৫ জন শিশু। তবে এ সময়ের মধ্যে ১৫ শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, ১ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে। তবে ৩ মাস থেকে ১ বছরের শিশুর সংখ্যা বেশি। তিনি আরও বলেন, পরিস্থিতি মোকাবিলায় তিনটি মেডিকেল টিম আইসোলেশন ওয়ার্ডে নিরবচ্ছিন্নভাবে চিকিৎসা সেবা দিচ্ছে। পাশাপাশি হামের সংক্রমণ প্রতিরোধে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

ময়মনসিংহে হামের প্রকোপ বাড়তে থাকায় স্বাস্থ্য বিভাগের তৎপরতা জোরদার করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা গ্রহণ ও সচেতনতাই পারে এই সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

মমেকে হাম উপসর্গে আরও ৩৩ শিশু ভর্তি, চিকিৎসাধীন ৮৫

প্রকাশের সময়ঃ ০৪:৫০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬