ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ময়মনসিংহে ইকবাল হত্যা মামলায় ৭ জনের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার আলোচিত শাহীনুর আলম ওরফে ইকবাল হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ৩টার দিকে ময়মনসিংহের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ রায় ঘোষণা করেন। রায়ের সময় সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: আসিফ রানা নাঈম, মো. গোলাম হোসেন, মো. আব্দুল হেলিম, মোহাম্মদ আলী, মো. ফরিদ আহম্মেদ ওরফে বাবু, মো. ইউনুছ আলী ও শামছুল হক। এছাড়া সাত বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: মোছা. খালেদা আক্তার ও মোছ. রেহেনা খাতুন। আদালত মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
এছাড়া দুই নারী আসামিকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের এক বছর করে অতিরিক্ত সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ৩১ মে রাতে তারাকান্দা উপজেলা থেকে নিখোঁজ হন রুমডো পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহীনুর আলম (১৯)। পরে তার বড় ভাই মো. সেলিম মিয়া তারাকান্দা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
৬ জুন একটি সেপটিক ট্যাংক থেকে ইকবালের মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্ত চলাকালে আসামি আব্দুল হেলিম ও খালেদা আক্তারের স্বীকারোক্তির ভিত্তিতে আরও কয়েকজনের নাম উঠে আসে। পরে মোট ৯ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক মোস্তাছিনুর রহমান জানান, “সকল আসামির উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেছেন।”

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ময়মনসিংহে ইকবাল হত্যা মামলায় ৭ জনের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন

প্রকাশের সময়ঃ ০৭:৪৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬