ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

সীমান্তে ৫৩ বিজিবির অভিযান- ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোন জব্দ

গভীর রাতে পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে ৫৩ বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে আবারও বড় সাফল্য দেখিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গভীর রাতে পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে ৫৩ বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) ভোররাত ৩টা ১৫ মিনিটে ৫৩ বিজিবির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনোহরপুর গ্রামের সীমান্তবর্তী এলাকায়—শূন্য লাইন থেকে প্রায় ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে—৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা।

অভিযান চলাকালে চোরাকারবারিরা টহলদলের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায় বলে জানা গেছে। পরে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো আইনগত প্রক্রিয়া শেষে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

এদিকে, সীমান্তে চোরাচালান দমনে ধারাবাহিক সাফল্যের তথ্যও তুলে ধরেছে ৫৩ বিজিবি। গত তিন মাসে পৃথক পৃথক অভিযানে ৪ জন আসামিসহ বিপুল পরিমাণ মাদক ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২৯১ বোতল মদ, ২১১ বোতল ফেন্সিডিল, ২৪০ বোতল ফেয়ারডিল সিরাপ, ২৪৫ বোতল এস্কাফ সিরাপ, ২৮৭ বোতল চকোপ্লাস সিরাপ, ৩,০৫০টি নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৬৯টি গরু, ২১টি মহিষ এবং ১১০টি মোবাইল ফোন। এসব পণ্যের সম্মিলিত বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫৩ লাখ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ বিষয়ে বলেন, “আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সকল প্রকার অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেল ও ভোজ্য তেল চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল, চেকপোস্ট কার্যক্রম জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, সীমান্তে বিজিবির এমন টানা অভিযান চোরাচালান সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর বার্তা দিচ্ছে এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

সীমান্তে ৫৩ বিজিবির অভিযান- ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোন জব্দ

প্রকাশের সময়ঃ ০৮:৩৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬