ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
আত্মরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পদক্ষেপ নিতে পারবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৭ জারি ভৈরবে মহাসড়কে টায়ারে আগুন ও ককটেল বিস্ফোরণের অভিযোগ: সন্ত্রাসবিরোধী আইনে মামলা ভৈরব থানার সামনে বিকট শব্দ: ককটেল বিস্ফোরণের দাবি, আলামত পায়নি পুলিশ মুক্তাগাছায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি বেরোবিতে বৃহস্পতিবার ‘এমসিজে উৎসব ২০২৬’, চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে সংবর্ধনা বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর বুম ভেঙে পড়ে দুটি নৌযান অর্ধডুবন্ত ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০০ ১৫ বছরে ৪ লাখ ৯৪ হাজার পরিবারকে ১ লাখ ২২ হাজার একর খাসজমি বন্দোবস্ত- সংসদে ভূমিমন্ত্রী

ফুটপাত দখলমুক্ত করতে মসিকের অভিযান, উচ্ছেদ ১৫০ অবৈধ দোকান

ময়মনসিংহ নগরীর দুর্গাবাড়ী রোড থেকে স্টেশন রোড পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে মসিকের উচ্ছেদ অভিযান।

ময়মনসিংহ নগরীর দুর্গাবাড়ী রোড থেকে স্টেশন রোড পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)। অভিযানে প্রায় ১৫০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের নেতৃত্বে ছিলেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন। অভিযানকালে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট সরিয়ে দেওয়া হয়। এসব দোকানের কারণে দীর্ঘদিন ধরে পথচারীদের স্বাভাবিক চলাচলে সমস্যা হচ্ছিল।

অভিযানে মোবাইল কোর্টের প্রসিকিউটর মো. জাবেদ ইকবাল, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মহব্বত আলী, স্টোরকিপার নাজমুল হাসানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, নগরীর যানজট কমানো, পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং ফুটপাত দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

জনপ্রিয় সংবাদ

আত্মরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পদক্ষেপ নিতে পারবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফুটপাত দখলমুক্ত করতে মসিকের অভিযান, উচ্ছেদ ১৫০ অবৈধ দোকান

প্রকাশের সময়ঃ ১১:০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬