ঢাকা ১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
শেখ হাসিনার এনআইডি বাতিল নয়, এখনো লক অবস্থায়: নতুন আবেদন কতটা কার্যকর? বিসিবির দায়িত্ব ছাড়ার পর পিএসএলের লাহোর কালান্দার্সে নতুন ভূমিকায় বুলবুল ৮ লাখ ৭০ হাজার ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে আন্তর্জাতিক সহায়তা চায় বাংলাদেশ বাঞ্ছারামপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৫ জনকে জরিমানা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা গ্রাম্য সালিশে নারীকে জুতাপেটা, ব্রাহ্মণপাড়ার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত জ্বলছে বাস, বিস্ফোরিত হচ্ছে ককটেল: নাশকতার লাগাম টানবে কে? বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক উদ্যোগ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি সংসদের অধিবেশন যৌতুক দাবি ও স্ত্রীকে নির্যাতনের মামলা: ব্রাহ্মণপাড়ার ইউপি চেয়ারম্যান কারাগারে

বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক উদ্যোগ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৯:৫৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১২৩৪ Time View

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আইনি ও কূটনৈতিক কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে আইনগত, কূটনৈতিক ও আন্তর্জাতিক পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে এক বক্তব্যে তিনি সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিস্তারিত তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে বাংলাদেশের উপযুক্ত আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়। ২০২৫ সালের ১১ এপ্রিল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়।

তিনি বলেন, ২০২৬ সালের ১২ জুন সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) জানায়, বেনজীর আহমেদ দেশটিতে গ্রেপ্তার হয়েছেন। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট আইনের আওতায় ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠাতে বাংলাদেশকে বলা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্ধারিত সময়সীমার অপেক্ষা না করে মাত্র চার দিনের মধ্যে ১৬ জুন বাংলাদেশ সরকার কূটনৈতিক চ্যানেলে সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠায়। একই দিন প্রয়োজনীয় তথ্য ও সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট এনসিবির কাছেও অনুরোধটি পাঠানো হয়।

তিনি আরও বলেন, প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। ইন্টারপোলের রেড নোটিশ জারি কিংবা কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলেই স্বয়ংক্রিয়ভাবে তাকে প্রত্যর্পণ করা হয় না। অনুরোধ গ্রহণকারী দেশের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও আদালত নিজস্ব আইন অনুযায়ী প্রত্যর্পণের আবেদন, অভিযোগের ধরন, গ্রেপ্তারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনি শর্ত পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়।

বেনজীর আহমেদের জামিন পাওয়াও প্রত্যর্পণ প্রক্রিয়ার সমাপ্তি নয় বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। একইভাবে বিচারিক ও আইনি প্রক্রিয়া অনুসরণের প্রয়োজনীয়তাকে সরকারের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা হিসেবে বিবেচনা করা ঠিক হবে না বলেও জানান তিনি।

বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে বিদেশে থাকা সম্পদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশ্লিষ্ট দেশগুলোর কাছে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠিয়েছে। প্রয়োজনীয় নথি, তথ্য ও প্রমাণ পাওয়ার পর প্রযোজ্য আইন, আদালতের আদেশ এবং আন্তর্জাতিক সহযোগিতার কাঠামো অনুসারে এসব সম্পদ অবরুদ্ধ, জব্দ, বাজেয়াপ্ত বা পুনরুদ্ধারে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও জানান, বাংলাদেশ সময়মতো প্রত্যর্পণ অনুরোধ পাঠিয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতের চাহিদা অনুযায়ী অতিরিক্ত নথিপত্র সরবরাহ করেছে। এ ছাড়া স্থানীয় আইনজীবী নিয়োগ করা হয়েছে। বেনজীর আহমেদের অবস্থান ও চলাচল সম্পর্কে নিয়মিত খোঁজখবর নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের শাসন, যথাযথ বিচারিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি শ্রদ্ধা রেখেই সরকার কাজ করছে। যাচাইবিহীন তথ্যের পরিবর্তে নির্ভরযোগ্য আনুষ্ঠানিক তথ্যের ভিত্তিতে এবং সংশ্লিষ্ট রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ আইনকে সম্মান জানিয়ে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সম্ভাব্য সব উদ্যোগ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কার্যপ্রণালি বিধির ১৪৭ ধারার অধীনে গৃহীত একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপ সংসদকে জানানোর নির্দেশনা দিয়েছিলেন স্পিকার। এর পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার সংসদে সরকারের কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার এনআইডি বাতিল নয়, এখনো লক অবস্থায়: নতুন আবেদন কতটা কার্যকর?

বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক উদ্যোগ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময়ঃ ০৯:৫৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬