ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
পৌরসভার নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইবিতে ছাত্রশক্তির ‘বিএনপি সরকারের ২০০ দিনের ব্যর্থতা’ ব্যানার সরাল প্রশাসন কালকিনিতে শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন দেড় বছর তদন্তেও শারমিন গোলন্দাজের একই সম্পদের তথ্য পেয়েছে দুদক রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, শোকজ ৬ জনকে লাইব্রেরি আছে, পাঠক কোথায় প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার পর অসুস্থ গৃহবধূ, ঢামেকে মৃত্যু ৯০ দিনেও পূর্ণাঙ্গ হয়নি ইবি ছাত্রদলের কমিটি, পদপ্রত্যাশীদের মধ্যে অসন্তোষ পরিকল্পিত নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: এমপি ওয়াহিদ আগুনে সর্বস্ব হারাল দিনমজুর হাসানের পরিবার, খোলা আকাশের নিচে ৪ জন

ফেসবুকে ইশরাকের আগুন ঝরানো স্ট্যাটাস ভাইরাল

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জে বিএনপির চলমান রাজনৈতিক কর্মকাণ্ডের পটভূমি তুলে ধরে বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা দক্ষিণের সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে মন্তব্য করেছেন,”এক সময় বিএনপির কাছে পুরো দেশ যেমন ছিল, গোপালগঞ্জও ছিল তেমনি।”

তিনি লিখেছেন, “কয়েক মাস আগেও গোপালগঞ্জ জেলা বিএনপি বিশাল জনসভা করেছে। এমনকি গতকালও কাশিয়ানী উপজেলা বিএনপির নেতৃত্বে একটি বিশাল মিছিল হয়েছে।”

ইশরাক জানান, গোপালগঞ্জে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল ধারাবাহিকভাবে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তিনি দাবি করেন,“আমরা সকল নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে কারো ব্যাকআপ ছাড়াই একযোগে লড়াই করেছি।”

স্ট্যাটাসে ইশরাক হোসেন ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেন,“আপনাদের দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক পরামর্শদাতা পরিবর্তন করুন। যারা আপনাদের সবচেয়ে বড় শক্তি হতে পারত, তাদেরই প্রতিপক্ষ হিসেবে দেখে চলেছেন।”

তিনি আরও বলেন,“যাদের বিতাড়িত করা হয়েছে, তাদের উপরের কয়েকজন নেতাকে বাদ দিলে বেশিরভাগই এখনো দেশের ভেতরেই আছেন।”

ইশরাক হোসেনের সবচেয়ে বিস্ফোরক মন্তব্য ছিল শেখ হাসিনাকে কেন্দ্র করে। তিনি বলেন,“আমাদের সবাইকে নিশ্চিহ্ন করার জন্য খুনিচক্রের নেতৃত্বে শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিচ্ছেন, যা বাস্তবায়নে উঠেপড়ে লেগেছে তার লোকেরা।”

এ বক্তব্য ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে, বিশেষত গোপালগঞ্জে বিএনপির কার্যক্রম ও কেন্দ্রীয় নেতাদের ভাষ্যকে ঘিরে।

জনপ্রিয় সংবাদ

পৌরসভার নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

ফেসবুকে ইশরাকের আগুন ঝরানো স্ট্যাটাস ভাইরাল

প্রকাশের সময়ঃ ০৮:২৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫