ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

অগ্নিকন্যা’ সিথির তোপের মুখে সার্জিস আলম

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। এনসিপি নেতা সার্জিস আলমের একটি ফেসবুক পোস্ট ঘিরে শুরু হওয়া বিতর্কে যুক্ত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের আলোচিত মুখ ফারজানা সিথিও।

গত বুধবার গোপালগঞ্জে এনসিপির এক জনসভায় হামলার ঘটনা ঘটে। হামলার পর এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে অভিযোগ করে লেখেন, “গোপালগঞ্জে খুনি হাসিনার দালালরা আমাদের ওপর আক্রমণ করেছে। অনেক পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে। আমরা যদি বেঁচে ফিরি, মুজিববাদের কবর রচনা করেই ফিরব, নাহয় ফিরব না।” তিনি সারা দেশের জনগণকে গোপালগঞ্জে ছুটে যাওয়ার আহ্বান জানান।

এই বক্তব্যের জবাবে ফেসবুকে পাল্টা পোস্ট দেন ফারজানা সিথি। তিনি লেখেন, “এই ডাক কাদের জন্য? এনসিপির জন্য, না কি ‘জুলাই বিপ্লবীদের’ জন্য?” তিনি আরও বলেন, “জুলাই কারো বাপের না যে ভোট চাইতে গিয়ে সেই নামে ডাক দেবেন। এখন আর শুধু ‘জুলাই’ বললেই মানুষ মাঠে নামবে না।”

সার্জিসের আহ্বান এবং সিথির সমালোচনামূলক প্রতিক্রিয়া ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। অনেকে এটিকে ‘জুলাই আন্দোলনের চেতনা’কে রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করার অপচেষ্টা বলেও মন্তব্য করেছেন।

উল্লেখ্য, গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর উপস্থিতিও লক্ষ্য করা যায়। এনসিপি নেতারা দাবি করেছেন, তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা হয়েছে এবং প্রশাসন কার্যত নিষ্ক্রিয় থেকেছে। হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় এনসিপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচিও পালিত হয়েছে।

ফারজানা সিথি কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের সঙ্গে তর্কাতর্কির একটি ভিডিওর মাধ্যমে আলোচনায় আসেন এবং ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিতি পান। পরবর্তীতে তিনি একটি মিউজিক ভিডিওতেও অভিনয় করেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

অগ্নিকন্যা’ সিথির তোপের মুখে সার্জিস আলম

প্রকাশের সময়ঃ ০৯:২১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫