ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হুমকি পেয়েই যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু বিমান সরায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প মুন্সীগঞ্জে নিখোঁজের একদিন পর নারীর মরদেহ উদ্ধার কর্মসংস্থানের দাবিতে রাতভর অবস্থান, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা দেশভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকায় আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন পঞ্চগড়ে রিকশাচালক হত্যা মামলায় সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেপ্তার ধর্ম অবমাননার মামলায় সৌদি আরবে লঙ্কান যুবকের মৃত্যুদণ্ড ‘মক্কা চুক্তি’ সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে তুরস্ক-পাকিস্তান মেসি-পরবর্তী আর্জেন্টিনায় কারা হবেন নতুন ভরসা বিস্ময় বালক থেকে কিংবদন্তি, মেসির উত্তরাধিকার মিরপুরে রুটি চুরির অভিযোগে পথশিশুকে মারধর, নিরাপত্তাকর্মী আটক

মিরপুর জোনের ডিসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা !

আসিফ শিকদার নামে এক ব্যক্তিকে যৌথ বাহিনীর হেফাজতে নির্যাতন করে হত্যার অভিযোগে মিরপুর বিভাগের ডিসি মোহাম্মদ মাকসুদুর রহমান, শাহআলী থানার ওসি শরিফুল ইসলামসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আসিফ শিকদারের মা স্বপ্না বেগম এ মামলা করেন। ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব মামলাটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দেন।

অন্য আসামিরা হলেন- ওসি (তদন্ত) মতিউর রহমান, দারুস সালাম থানার এসি এমদাদুল হক, দারুস সালাম জোনের এডিসি জাকারিয়া, মেজর মুদাব্বির, ক্যাপ্টেন তাম্মাম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার সিরাজ, জনৈক আবুল কালাম আজাদ লেনিন, ফর্মা খলিল ও সিএনজি ফরিদ।

এজাহারে বলা হয়, গত ২০ জুলাই মধ্য রাতের পর শাহআলী থানার ওসির পরিচয় দিয়ে জোর করে স্বপ্না বেগমের ঘরে প্রবেশ করে।

রাত ২টার দিকে পুলিশ, আর্মি ও র‌্যাবসহ যৌথ বাহিনীর ২৫ থেকে ৩০ সদস্য পুরো ঘর তছনছ করেন। আসিফ শিকদার কারণ জানতে চাইলে তাকে চড়-থাপ্পড়সহ অমানুষিক নির্যাতন করে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যওয়া হয়। পরে ফজরের সময় খবর পান- আসিফের ব্যবহৃত কাপড় মলমূত্রে নষ্ট হয়ে গেছে। তার জন্য নতুন কাপড় প্রয়োজন। খবর পেয়ে স্বপ্না বেগম সেখানে কাপড় নিয়ে ছুটে যান এবং তার ছেলের সঙ্গে দেখা করতে চান; কিন্তু তাকে দেখা করতে না দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। পরে বেলা ১১টায় শুনতে পান, নির্যাতনের মুখে তার ছেলে মারা গেছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

হুমকি পেয়েই যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু বিমান সরায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মিরপুর জোনের ডিসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা !

প্রকাশের সময়ঃ ০৮:৪১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫