ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

‎রাঙ্গাবালীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন নৌবাহিনীর অধিনায়ক।

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি,

‎শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘণ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। দায়িত্বপ্রাপ্ত এলাকায় মোতায়নরত নৌবাহিনীর কন্টিনজেন্ট নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।

‎এরই অংশ হিসেবে বানৌজা শের-ই-বাংলা-এর অধিনায়ক কমডোর এম আশরাফুজ্জামান মঙ্গলবার পটুয়াখালীর রাঙ্গাবালীর বাহেরচর সদর সার্বজনীন কালীবাড়ি মন্দির, কোড়ালিয়া বাজার সার্বজনীন পূজামণ্ডপ এবং পূর্ব বাহেরচর দাসবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

‎পরিদর্শনকালে তিনি পূজা আয়োজক কমিটি, প্রধান পুরোহিত, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি মাঠপর্যায়ের প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত বাহিনীর সঙ্গে মতবিনিময় করে যৌথ নিরাপত্তা আরও জোরদারের নির্দেশনা প্রদান করেন।

‎শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নৌবাহিনী বরগুনা, ভোলা, টেকনাফ, কক্সবাজার, চট্টগ্রাম, সেন্টমার্টিন, সন্দীপ, হাতিয়া, মহেশখালী, কুতুবদিয়া, খুলনা, বাগেরহাটসহ উপকূলীয় বিভিন্ন এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে। সার্বক্ষণিক টহলের পাশাপাশি স্থাপন করা হয়েছে কো-অর্ডিনেশন ও মনিটরিং সেল। নৌবাহিনী জানিয়েছে, পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ এলাকায় কঠোর নজরদারির পাশাপাশি বিশেষ অভিযানিক টিম প্রস্তুত রাখা হয়েছে। নারী ও শিশুদের নিরাপত্তায় দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব।বাংলাদেশ নৌবাহিনী বলেছে, শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে তারা সর্বদা প্রস্তুত রয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

‎রাঙ্গাবালীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন নৌবাহিনীর অধিনায়ক।

প্রকাশের সময়ঃ ০৩:০২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫