ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার প্রাথমিক ধারণা পুলিশের

প্রতীকী ছবি।

চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে সুষ্মিতা রানী (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শহরের শিবতলা চাঁইপাড়া মহল্লার বাসিন্দা মনোজিত শীলের স্ত্রী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার (১২ জানুয়ারি) সকালে নিজ শয়নকক্ষে ঘরের ছাদের বাঁশের আড়ার সঙ্গে ফাঁস দেন সুষ্মিতা। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে সকাল সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ আরও জানায়, বিকাল সাড়ে ৩টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের কারণে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার প্রাথমিক ধারণা পুলিশের

প্রকাশের সময়ঃ ০১:৫২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬