ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হুমকি পেয়েই যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু বিমান সরায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প মুন্সীগঞ্জে নিখোঁজের একদিন পর নারীর মরদেহ উদ্ধার কর্মসংস্থানের দাবিতে রাতভর অবস্থান, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা দেশভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকায় আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন পঞ্চগড়ে রিকশাচালক হত্যা মামলায় সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেপ্তার ধর্ম অবমাননার মামলায় সৌদি আরবে লঙ্কান যুবকের মৃত্যুদণ্ড ‘মক্কা চুক্তি’ সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে তুরস্ক-পাকিস্তান মেসি-পরবর্তী আর্জেন্টিনায় কারা হবেন নতুন ভরসা বিস্ময় বালক থেকে কিংবদন্তি, মেসির উত্তরাধিকার মিরপুরে রুটি চুরির অভিযোগে পথশিশুকে মারধর, নিরাপত্তাকর্মী আটক

রাজাপুরে জাকের পার্টির র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

ছালমা বেগম, ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠির রাজাপুরে জাকের পার্টির উদ্যোগে শুক্রবার বিকেলে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৯ নভেম্বর রাজধানীর সরোওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করতে সারাদেশে দাওয়াতী জনসভা ও প্রচার কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার বিকেলে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি রাজাপুর পাইলট স্কুল চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, মাননীয় চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে আগামী ২৯ নভেম্বর রাজধানীর সরোওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করতে সারাদেশে দাওয়াতী জনসভা ও প্রচার কার্যক্রম চলমান রয়েছে। এর অংশ হিসেবে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা আরও বলেন, জাকের পার্টির আদর্শ মানুষের অন্তরে ভালোবাসা, ঐক্য ও শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে। দেশের উন্নয়ন ও ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের মিশন প্রধান ঝালকাঠি জেলা জাকের পার্টির সভাপতি আলহাজ্ব মাওলানা আবু বকর সিদ্দিক। প্রধান বক্তা ছিলেন ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনের মিশন প্রধান জাকের পার্টির বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমেদ। রাজাপুর উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ মাইদুল ইসলাম মনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী মিশন প্রধান মোঃ জাকির হোসেন, মোঃ মারুফ হাসান মাসুম ও মোঃ কামরুল হাওলাদার প্রমুখ।
সমাবেশে খলিলুর রহমান নয়ন, এস.এম জালাল উদ্দিন, দুলাল খলিফা, নাসির হাওলাদার, সৈকত হোসেন, শহিদ খান, নান্না হাওলাদার, মিলন তালুকদার, মামুন কাজী, নাঈম খান, কে.এম সুমন, আব্দুস সাত্তার, তোফাজ্জল হোসেন, মেহদি হাসান, মিলন খান, শাহারিয়া সীমান্ত, লুৎফর রহমানসহ বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

হুমকি পেয়েই যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু বিমান সরায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রাজাপুরে জাকের পার্টির র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের সময়ঃ ০৬:৩০:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫