ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

চোরাই মোটরসাইকেলসহ কলেজ ছাত্রদলের সভাপতি গ্রেফতার।

নিউজ ডেক্স,  প্রতিদিনের সংবাদ :-

রাজশাহীর বাঘা উপজেলায় দুটি চোরাই মোটরসাইকেলসহ রোহান ইসলাম (২৩) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে রাজশাহীর টি-বাঁধ এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে বাঘা থানা পুলিশ।
‎গ্রেফতার রোহান ইসলাম চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামের ইজাজুল ইসলামের ছেলে এবং চারঘাট আলহাজ এম এ হাদী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি। তার পদের বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহিনুর রহমান শাহিন।
‎পুলিশ জানায়, ৩ অক্টোবর রাত ৮টার দিকে বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে শাকিল হোসেনের আর-ওয়ান ফাইভ মোটরসাইকেল চুরি হয়। বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে তার বাবা মোস্তাক সরকার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় রাজশাহীর পদ্মা নদীর টি-বাঁধ এলাকা থেকে মোটরসাইকেলসহ রোহানকে গ্রেফতার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে আরেকটি মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেন রোহান। তার দেওয়া তথ্যে চারঘাট উপজেলার বাবুপাড়া এলাকা থেকে ওই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় সোহাগ আলী নামে আরেকজনকে গ্রেফতার করা হয়। ১৯ সেপ্টেম্বর চারঘাটের বাবুপাড়া থেকে সোহেল রানার ওই মোটরসাইকেল চুরি হয়েছিল।
‎বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম. আছাদুজ্জামান বলেন, ‌‘উদ্ধার হওয়া দুটি মোটরসাইকেল মালিককে বুঝিয়ে দেওয়া হবে। রোহান ও সোহাগকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

চোরাই মোটরসাইকেলসহ কলেজ ছাত্রদলের সভাপতি গ্রেফতার।

প্রকাশের সময়ঃ ০৪:২৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫