ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

উলিপুরে অসুস্থ অজ্ঞাত বৃদ্ধকে উদ্ধার করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো স্বপ্নীল বন্ধু সংঘ

মোঃ সোলায়মান গনি, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে এক অসহায় বৃদ্ধকে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে মানবিক উদ্যোগে সহায়তার হাত বাড়িয়েছে সামাজিক সংগঠন স্বপ্নীল বন্ধু সংঘ।

শনিবার বিকেলে উলিপুর আজম মোড় এলাকায় অসুস্থ অবস্থায় পড়ে থাকা ওই অজ্ঞাত বৃদ্ধকে প্রথমে দেখতে পান সংগঠনের সাধারণ সম্পাদক মাহামুদুল ইসলাম (মাহিদ)। তিনি দ্রুত সংগঠনের অন্যান্য সদস্যদের নিয়ে বৃদ্ধটিকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে স্বপ্নীল বন্ধু সংঘের সদস্যরা নিজ উদ্যোগে অ্যাম্বুলেন্সে করে তাকে সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

সংগঠনের সাধারণ সম্পাদক মাহিদ জানান,

“আমরা মানুষ হিসেবে আমাদের দায়িত্ববোধ থেকে এই কাজ করেছি। এখন বৃদ্ধটির পরিচয় ও পরিবারের খোঁজ বের করতে কাজ করছি।”

এদিকে, সংগঠনটির এই মানবিক কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে প্রশংসার ঝড় উঠেছে। অনেকেই স্বপ্নীল বন্ধু সংঘের স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডকে “মানবতার সেবা” হিসেবে উল্লেখ করেছেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

উলিপুরে অসুস্থ অজ্ঞাত বৃদ্ধকে উদ্ধার করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো স্বপ্নীল বন্ধু সংঘ

প্রকাশের সময়ঃ ০২:০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫