ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে তাজেমা বেগমের সম্পত্তি ঘিরে ‘দালাল সিন্ডিকেট’ সক্রিয় হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু

প্রকাশিত সংবাদ ও মানববন্ধের প্রতিবাদ

নিউজ ডেক্স, প্রতিদিনের সংবাদ:-

আমি সাংবাদিক মোঃ রিপন আলী, গত ১০ অক্টোবর ফেসবুক পেজ ও কিছু ভূঁইফোড় অনলাইন নিউজ পোর্টালে আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। উক্ত সংবাদ আমার সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে, যা তথ্যসম্ভ্রমের সামিল।

আমি দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ জেলায় সুনামের সঙ্গে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছি এবং বর্তমানে দৈনিক ভোরের চেতনা পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি।

প্রকৃত ঘটনা হলো — লহলামারী গ্রামে “আম সমিতি”র নামে কিছু ব্যক্তি কথিত বিচার কার্যক্রমের আড়ালে চাঁদাবাজি ও অনিয়ম চালিয়ে আসছে। আমি সেই চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে সাংবাদিক হিসেবে প্রতিবাদ জানাই এবং সত্য প্রকাশ করি। এরই জেরে একদল কুচক্রী মহল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ভুয়া সাংবাদিকতাসহ নানা মিথ্যা ও মনগড়া অভিযোগ তুলে আমার সুনাম নষ্টের অপচেষ্টা চালাচ্ছে।

এছাড়াও, ওই মহল আমার বিরুদ্ধে অপপ্রচার ও মানববন্ধন সংগঠিত করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে, যা অত্যন্ত দুঃখজনক। আমি উক্ত সব সংবাদ ও মানববন্ধনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে অনুরোধ করছি, ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ না করার জন্য।

তারিখ: ১১ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
স্বাক্ষরিত:
মোঃ রিপন আলী
জেলা প্রতিনিধি, দৈনিক ভোরের চেতনা
চাঁপাইনবাবগঞ্জ

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে তাজেমা বেগমের সম্পত্তি ঘিরে ‘দালাল সিন্ডিকেট’ সক্রিয়

প্রকাশিত সংবাদ ও মানববন্ধের প্রতিবাদ

প্রকাশের সময়ঃ ০৮:৪৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫