ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

হোসেনপুরে চিকিৎসক সংকট: রোগী দেখছেন মেটস শিক্ষার্থীরা

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চরমে পৌঁছেছে। বর্তমানে হাসপাতালের মাত্র দুইজন চিকিৎসক কর্মরত থাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের অনুপস্থিতিতে রোগীদের চিকিৎসা দিচ্ছেন মেটস কোর্সের শিক্ষার্থীরা। ৯ অক্টোবর বৃহস্পতিবার সরজমিনে দেখা যায়, বহির্বিভাগের ১৪ ও ১৫ নম্বর কক্ষে মেটস শিক্ষার্থী পূনিমা আক্তার, মাসুম মিয়া ও নাসরিন আক্তার রোগীদের প্রেসক্রিপশন দিচ্ছেন। তারা জানান, সাধারণ জ্বর, সর্দি ও কাশি রোগীদের ওষুধ লিখে দিচ্ছেন। গোবিন্দপুর ইউনিয়নের লুলিকান্দি গ্রামের লাল মিয়া জানান, “পেটে তীব্র ব্যথা নিয়ে ভর্তি হয়েছি। ৬টি ট্যাবলেট দিয়েছে, বাইরে থেকে স্যালাইন এনেছি। দুই দিন হলো ডাক্তার এখনও আসেননি। উপজেলার ২৭টি চিকিৎসক পদ থাকলেও অনেক চিকিৎসক প্রশিক্ষণ, বদলি বা ছুটিতে থাকায় জরুরি বিভাগ, বহির্বিভাগ ও ভর্তি রোগীদের চিকিৎসায় তীব্র অস্থিরতা দেখা দিচ্ছে। ভর্তি রোগী মানিক মিয়া, জসিম উদ্দিন, রোকেয়া বেগম ও জোসনা আক্তারও অভিযোগ করেছেন, “চিকিৎসক অনুপস্থিত থাকায় অনেক সময় আমাদের চিকিৎসা ঠিকমতো হচ্ছে না। শিক্ষার্থীরা চেষ্টা করছেন, কিন্তু তারা অভিজ্ঞ নন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু বলেন, এই শিক্ষার্থীরা মূলত ট্রেনিংয়ের জন্য থাকেন, প্রেসক্রিপশন দেওয়ার কথা নয়। জেলা সিভিল সার্জন ডা. অভিজিত শর্ম্মা বলেন, যেদিন হাসপাতালে চিকিৎসক উপস্থিত থাকেন না, সেদিন শিক্ষার্থীরা রোগী দেখার ও প্রেসক্রিপশন দেওয়ার কাজ করতে পারেন। হাসপাতালের মেডিকেল অফিসারের চেয়ারে বসে রোগী দেখছেন মেটস শিক্ষার্থীরা।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

হোসেনপুরে চিকিৎসক সংকট: রোগী দেখছেন মেটস শিক্ষার্থীরা

প্রকাশের সময়ঃ ০২:১৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫