ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

দর্শনার ‘মাদক সম্রাট’ মগরব গ্রেফতার, উদ্ধার ৪ কেজি গাঁজা।

মোঃ আলমগীর হোসেন
চুয়াডাঙ্গা জেলা বিশেষ প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী এক বিশেষ অভিযানে মাদক নেটওয়ার্কের চিহ্নিত নেতা ‘মাদক সম্রাট’ মগরব আলীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা বাজারমূল্যের ৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর-এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১৩ অক্টোবর) সকাল ০৯টা ৫০ মিনিটে দর্শনা থানাধীন দক্ষিণ চাঁদপুর বাসস্ট্যান্ডপাড়া মিঠাই ঘর নামক দোকানের সামনে অভিযান চালায় পুলিশ। এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এই অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানে মোঃ জয়নগর গ্রামের মৃত আজাদ আলীর ছেলে মাদক সম্রাট মগরব আলী (৪৪)-কে আটক করা হয় এবং তার কাছ থেকে ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে দর্শনা থানা পুলিশ বদ্ধপরিকর। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না।”
পুলিশের এই ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মাদকমুক্ত সমাজের প্রত্যয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে চলেছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

দর্শনার ‘মাদক সম্রাট’ মগরব গ্রেফতার, উদ্ধার ৪ কেজি গাঁজা।

প্রকাশের সময়ঃ ০৪:৫২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫