ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

গণভোট ও জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের সুযোগ নেই- জামায়াত আমির

গণভোট ও জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জুলাই সনদ যারা মানবে না তাদের জন্য ২০২৬ সালে কোন নির্বাচন হতে দেয়া হবে না। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে জামায়াতসহ সমমনা ৮ দলের সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, গণতন্ত্রের কথা—সংখ্যাগরিষ্ঠ দল যা বলবে তাই হবে। কোন দলের নয়, বিজয় হবে জনতার। তাই জনগণের দাবি আদায়ে কাজ করে যাবেন বলে জানান জামায়াতের আমির। এছাড়াও, শিগগিরই পরবর্তী কর্মসূচি দেয়া হবে জানিয়ে জামায়াতের আমির তা পালনের আহ্বানও জানান।

সমাবেশে অন্যান্য নেতারা বলেন, যারা সংবিধানে গণভোট নেই বলছেন তারা হাসিনার সুরে কথা বলছেন। স্বাধীনতার ৫৪ বছর পর পল্টনের এই সমাবেশ রাজনীতিতে মাইলফলক হয়ে থাকবে বলে জানান নেতারা। তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো বিলম্ব করা যাবে না, গণভোট ছাড়া কিছু হতে দেয়া হবে না।

প্রসঙ্গত, নভেম্বরেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে দুপুর ২টায় শুরু হয় এই সমাবেশ। এর আগে, দুপুরে ঢাকার বিভিন্ন জায়গা থেকে নেতা কর্মীরা মিছিল নিয়ে স্লোগান দিয়ে জড়ো হয় পল্টনে। তাদের দাবিতে রয়েছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি, পিআর পদ্ধতি চালু ও নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

সমাবেশে অংশ নেয়া দলগুলো হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

গণভোট ও জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের সুযোগ নেই- জামায়াত আমির

প্রকাশের সময়ঃ ১১:১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫