ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে প্রাইভেটকার, আহত ২ বেগমগঞ্জে ১২ দিনে ৮ জনকে গুলি, এখনো অধরা অস্ত্রধারীরা কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু নোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ- ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি বেরোবিতে হল সংকট নিরসনে পাঁচ দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি বেরোবিতে উপাচার্যের আপ্যায়ন খাতে ২৭ লাখ টাকা ব্যয়ের পর নতুন চাহিদা ২০ লাখ ময়মনসিংহে নেশাজাতীয় ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার বার্সেলোনার হয়ে খেলা একটি স্বপ্ন: রদ্রি চান্দিনায় ঘরে ঢুকে গৃহকর্ত্রীকে হত্যা, রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত রাকসু ভবনে হামলার ঘটনায় আম্মারের হত্যাচেষ্টা মামলা, আসামি ৫

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্টে নেসকোর দুই কর্মচারী আহত, একজনকে ঢাকায় স্থানান্তর

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ট্রান্সমিশন লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নেসকোর দুই কর্মচারী গুরুতর আহত হয়েছেন। বুধবার (১২ নভেম্বর) সকালে নগরীর কোর্ট এলাকার ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নেসকোর একটি টেকনিক্যাল টিম ওই এলাকায় বৈদ্যুতিক জোড়া খুঁটির ওপর ট্রান্সমিশন লাইনের ত্রুটি মেরামতের কাজ করছিল। কাজ চলাকালীন সময়ে হঠাৎ বৈদ্যুতিক প্রবাহ চালু থাকায় এক কর্মচারী প্রবল শকের আঘাতে খুঁটি থেকে নিচে পড়ে যান এবং অপরজন খুঁটির ওপর ঝুলে থাকেন। দুর্ঘটনার পর স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এসে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করেন।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও জনসংযোগ কর্মকর্তা ডা. সঙ্কর কে. বিশ্বাস জানান, “আহত দুই কর্মচারীর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন।”

ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাইনে বিদ্যুৎ প্রবাহ বন্ধ না করেই কাজ শুরু করার কারণে এ দুর্ঘটনা ঘটে।

নেসকোর নির্বাহী পরিচালক আবু হায়াত মো. রহমতুল্লাহ সাংবাদিকদের জানান, “দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে, অপরজন আইসিইউতে চিকিৎসাধীন। কীভাবে এমন দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”

প্রসঙ্গত, রাজশাহী শহরে গত কয়েক মাসে বৈদ্যুতিক কাজের সময় এ ধরনের একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। নিরাপত্তা নির্দেশনা না মেনে কাজ করায় এসব দুর্ঘটনা বাড়ছে বলে মনে করছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে প্রাইভেটকার, আহত ২

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্টে নেসকোর দুই কর্মচারী আহত, একজনকে ঢাকায় স্থানান্তর

প্রকাশের সময়ঃ ০৯:৫৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫