ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

অস্ত্রসহ পাঁচ ‘সন্ত্রাসী’ আটক, ছিনিয়ে নিতে কোস্টগার্ডের গাড়িতে হামলা

চট্টগ্রামের বাঁশখালীতে আগ্নেয়াস্ত্রসহ পাঁচ ‘সন্ত্রাসীকে’ আটক করেছে কোস্টগার্ড। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার নতুন বাজারসংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তবে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিতে কোস্টগার্ডের গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। পরে কোস্টগার্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আটক পাঁচজন হলেন, আবু নছর চৌধুরী (৪৪), আবদুল কাদের (৪০), মো. জমির আহমদ (৫৫), মো. জিয়াউর রহমান (৫০) ও মো. সোহেল (২১)। তাঁরা সবাই বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। কোস্টগার্ড জানায়, তাঁরা স্থানীয় সন্ত্রাসী মনসুর বাহিনীর সদস্য।

কোস্টগার্ড জানায়, আজ ভোরে বাঁশখালী উপজেলার নতুন বাজারসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড। ওই সময় সন্ত্রাসীরা কোস্টগার্ডের গার্ডের বহনকারী গাড়ির ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি গাড়ি ভাঙচুর করে। আবার আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে কোস্টগার্ড সদস্যরা ফাঁকা গুলি ছোড়ে।

এরপর ওই এলাকায় অভিযান চালিয়ে ৩টি দেশি আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা কার্তুজ, ১৫টি ফাঁকা কার্তুজ ও ৮টি দেশি অস্ত্র উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা অস্ত্রের মুখে স্থানীয় জনগণকে জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও আধিপত্য বিস্তারের লক্ষ্যে নানা ধরনের সন্ত্রাসীমূলক কার্যক্রম চালাতো বলে জানিয়েছে কোস্টগার্ড।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘আটক সন্ত্রাসীদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

অস্ত্রসহ পাঁচ ‘সন্ত্রাসী’ আটক, ছিনিয়ে নিতে কোস্টগার্ডের গাড়িতে হামলা

প্রকাশের সময়ঃ ১১:২৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫