ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

সালমানের এশিয়ান ট্যুর থেকে কি বাদ পড়লেন সোনাক্ষী

  • বিনোদন ডেক্সঃ
  • প্রকাশের সময়ঃ ০৯:০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ১৪৬২ Time View

সালমান খানের হাত ধরে বলিউড সিনেমায় সোনাক্ষী সিনহার অভিষেক। ‘দাবাং’ সিনেমার সূত্র ধরে এই দুই বলিউড তারকার যে সুসম্পর্ক গড়ে উঠেছিল, তা আজও অটুট। এরপরও এশিয়ান ট্যুরে সোনাক্ষীকে সঙ্গে নিচ্ছেন না সালমান। অভিনয়ে অভিষেকের পর সোনাক্ষী এই প্রথম বলিউড ভাইজানের কোনো বিদেশ ট্যুর থেকে বাদ পড়লেন।

আনন্দবাজারসহ ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, সালমান খান দেশে-বিদেশে যেসব অনুষ্ঠান করেন তার সবগুলোতে থাকেন সোনাক্ষী। সেই সুবাদে অভিনেতার এশিয়ান ট্যুরে সফরসঙ্গী হিসেবে সোনাক্ষীর থাকার কথা ছিল। এমনকি এই ট্যুরের পোস্টারেও রাখা হয়েছিল অভিনেত্রীর ছবি। কিন্তু হঠাৎ দেখা গেল পোস্টারে বদলে গেল অভিনেত্রীর মুখ।

সোনাক্ষীর জায়গায় সেখানে উঠে এসেছে তমান্না ভাটিয়ার ছবি। তারপর থেকে সোনাক্ষীকে নিয়ে জল্পনায় মেতে উঠেছেন নেটিজেনরা।

কেউ বলছেন, অভিনেত্রী অন্তঃসত্ত্বা। সেই কারণে এবার সালমানের সফরসঙ্গী হতে পারছেন না তিনি। কেউ আবার অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত করতে পডকাস্ট অনুষ্ঠানের বিষয়টি টেনে এনেছেন। এ কারণে সাম্প্রতিক সময়ে সেই পডকাস্টে অভিনেত্রীকে বারবার বালিশ দিয়ে হেলান দিয়ে কথা বলতে দেখা গেছে।

এ ছাড়াও বেশির ভাগ সময় তাঁর বড় আকারের পোশাক পরার বিষয়টি নিয়েও নানা জন নানা মন্তব্য করেছেন।

তাদের কথায়, মা হতে চলার খবর গোপন রাখতেই বড় ও ঢোলা পোশাক পরা শুরু করেছেন অভিনেতা শত্রুঘ্ন সিনহার এই সুযোগ্য কন্যা। যদিও এই প্রসঙ্গে সোনাক্ষী ও তাঁর স্বামী জাহির ইকবাল কেউই এখনও কোনো মন্তব্য করেননি। তারপরও নেটিজেনরা তাদের সন্দেহ ও অনুমানের কথা ঠিক প্রকাশ করে চলেছেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

সালমানের এশিয়ান ট্যুর থেকে কি বাদ পড়লেন সোনাক্ষী

প্রকাশের সময়ঃ ০৯:০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫