ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

“আদানির বিদ্যুতের ৩৪% কেন কিনতে হবে?- রিজভী”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আদানির বিদ্যুতের ৩৪ শতাংশ আমাদের কিনতে হবে কেন? বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে এটা করতে হবে কেন? কারণ শেখ হাসিনার স্বার্থ আছে। সে ক্ষমতায় টিকে থাকতে চায়, ভারত তাকে টিকিয়ে রাখবে। পৃথিবীর কোথাও নেই, একমাত্র শেখ হাসিনা করেছে। রোববার দুপুরে পটুয়াখালী সদর উপজেলার দক্ষিণ ছোট বিঘাই ইউনিয়নের বিঘাইহাট স্কুল সংলগ্ন একটি আশ্রয়কেন্দ্রে অসহায় বৃদ্ধ দম্পতি আব্দুল গনি জোমাদ্দার ও মমতাজ বেগমের হাতে শুভেচ্ছা ও আর্থিক সহায়তা তুলে দেওয়ার পর সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে হওয়া বিভিন্ন চুক্তি দেশের স্বার্থবিরোধী ছিল। ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি এবং চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের হাতে দেওয়ার মত আলোচনা দেশের সার্বভৌমত্ব প্রশ্নের মুখে ফেলতে পারে। যে সব চুক্তি হবে, তা দেশের স্বার্থে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিবেচনায় হতে হবে ।

রুহুল কবির রিজভী বলেন, গণভোটের আইনি ভিত্তি নেই। ভোটের সাথে গণভোট একসাথে হতে পারে, সমস্যা নেই। তবে আইনগত ভিত্তি ছাড়া আইনের কাজ করা ভবিষ্যতের জন্য সংকট তৈরি করবে। যে বিষয়গুলো জাতিকে ভাবিয়েছে, বেদনার্ত করেছে এবং এই জাতির সার্বভৌমত্ব নেই বলে মনে করেছে, আজ কে যদি সেগুলোর পুনরাবৃত্তি হয় তাহলে এদেশের জনগণ যাবে কোথায়। কোথায় গিয়ে দাঁড়াবে। ড. মুহাম্মদ ইউনুস সাহেবের যে সরকার সেই সরকার জুলাই, অভ্যুত্থান, বিপ্লব যেটাই বলি তার সরকার।

রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দিতে চায়, কিন্তু নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলে পিআর পদ্ধতি ও গণভোট আগে পরে নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা যে বিষয়টি স্পষ্ট করে বলেছেন, গণভোটের কোন আইনি কাঠামো এখনো দেশে নেই। এটা ভবিষ্যতের জন্য সংকট তৈরি করবে। দেশের ডেঙ্গু পরিস্থিতি, নিত্যপণ্যের বাজার, কর্মসংস্থান, কৃষকের উৎপাদন সংকটসহ জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে সরকারকে আরো দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

রিজভী বলেন, শত শত মাইল দূরে থেকেও তারেক রহমান দেশের মানুষের দুঃখ-কষ্ট নিয়ে ভাবেন। তার নির্দেশে আমরা আজ পটুয়াখালীর এই প্রত্যন্ত গ্রামে এসেছি। পরিবারের দুরবস্থা দেখে আমাদের খুব কষ্ট লেগেছে। তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’র কেন্দ্রীয় আহবায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা বিএনপি নেতা মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়া, অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির, আমরা বিএনপি পরিবার’র সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন, সদস্য মুসতাকিম বিল্লাহ, সদস্য ফরহাদ আলী সজিব, সদস্য শাকিল আহমেদ, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকট সালাউদ্দিন হিমেল, বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজমেন্ট কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

“আদানির বিদ্যুতের ৩৪% কেন কিনতে হবে?- রিজভী”

প্রকাশের সময়ঃ ১০:৪৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫