ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী হামের টিকা ক্রয় ও বিতরণে অন্তর্বর্তী সরকারের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত কমিশন পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কার্যকর হবে ডিসেম্বর থেকে সাংবাদিক ও গণমাধ্যম মালিককে গ্রেপ্তারে লাগবে আদালতের পূর্বানুমতি বেরোবিতে ‘জার্নাল অব লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস’-এর দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক ‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীব, জুটি হচ্ছেন নিশো-মেহজাবীন জনগণের প্রত্যাশা অনুযায়ী ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের আহ্বান মার্কিন নির্বাচনের প্রভাব পড়তে পারে জ্বালানি, বাণিজ্য ও বৈশ্বিক রাজনীতিতে চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষার নতুন বই, জানালেন প্রতিমন্ত্রী

নাটোরের বাগাতিপাড়ায় কাবিখা প্রকল্পের রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

ছবি-বাগাতিপাড়ায় কাবিখা প্রকল্পের রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

বাগাতিপাড়া উপজেলার জিগরী গ্রামের দিয়াড়পাড়ায় কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের আওতায় সড়ক সংস্কার কাজের উদ্বোধন হয়েছে।২৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে এ সংস্কার কাজের উদ্বোধন করেন ৩ নং বাগাতিপাড়া সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন।দীর্ঘদিন সংস্কার না হওয়া জিল্লুর রহমানের বাড়ি থেকে হাফিজুলের বাড়ি পর্যন্ত রাস্তাটির বেহাল অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছিলো স্থানীয়রা। নতুন করে সংস্কার শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে দেখা গেছে স্বস্তি।স্থানীয়রা জানান, সড়ক সংস্কার কাজ সম্পন্ন হলে গ্রামের সামগ্রিক যোগাযোগব্যবস্থা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।উদ্বোধনকালে প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, এলাকার মানুষের স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতেই এই সংস্কার কাজের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়নেই আমরা কাজ করছি।এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. আজগর আলী, বিএনপি নেতা সাইফুল ইসলাম, সৈকত আহম্মেদ স্বাধীন, হাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জনপ্রিয় সংবাদ

মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নাটোরের বাগাতিপাড়ায় কাবিখা প্রকল্পের রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

প্রকাশের সময়ঃ ১০:৪৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫