ঢাকা ০১:১৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

আইন-শৃঙ্খলা জোরদারে চাঁপাইনবাবগঞ্জ শহরে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় ০৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন।

দেশে সাম্প্রতিক সময়ে বিরাজমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৯ডিসেম্বর শুক্রবার থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় ০৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এ মোতায়েন কার্যক্রমের মাধ্যমে শহরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

৫৩ বিজিবি সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে এই মোতায়েন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমপূর্ণ এলাকা ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবি সদস্যরা টহল ও দায়িত্ব পালন করছেন।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদর দপ্তর থেকে আরও জানানো হয়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। প্রয়োজন অনুযায়ী প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বিজিবির এই মোতায়েনের ফলে চাঁপাইনবাবগঞ্জ শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও জোরদার হবে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

আইন-শৃঙ্খলা জোরদারে চাঁপাইনবাবগঞ্জ শহরে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশের সময়ঃ ০৬:৩৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫