ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

জনতা ব্যাংকের ৬২৪৪ কোটি টাকা আত্মসাৎ এর ঘটনায় মামলা করলো দুদক

সংগৃহীত ছবি।

চট্টগ্রামে ঋণের নামে প্রায় ছয় হাজার ২৪৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। রোববার দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ মামলাগুলো রেকর্ড করা হয়। মামলায় এস আলমের কর্ণধার সাইফুল আলম মাসুদ, তাঁর স্ত্রী ফারজানা পারভীনসহ জনতা ব্যাংক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তাকে আসামি করা হয়েছে। দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপপরিচালক সুবেল আহমেদ বলেন, প্রাথমিক তদন্তে আসামিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত-পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, জনতা ব্যাংক থেকে বিভিন্ন সময়ে ঋণ নিয়ে সুদে-আসলে মোট ছয় হাজার ২৪৩ কোটি ৭৮ লাখ ৩ হাজার টাকা আত্মসাৎ করেন এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিল মিল এবং এস আলম ট্রেডিং কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠানগুলো। একটি মামলায় উল্লেখ করা হয়, ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৬ মার্চ পর্যন্ত এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেডের নামে জনতা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে সুদসহ মোট দুই হাজার তিন কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৩০৮ টাকা ২৩ পয়সা আত্মসাৎ করা হয়। এ মামলায় প্রতিষ্ঠানটির পরিচালক সাইফুল আলমের স্ত্রী ফারজানা পারভীনকে প্রধান আসামি করা হয়, ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলমকে ২ নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া জনতা ব্যাংকের ২৮ জন কর্মকর্তাকে আসামি করা হয়।

আরেক মামলায় এস আলম কোল্ড রোল্ড স্টিল মিলস লিমিটেডের নামে ২০১০ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৬ এপ্রিল পর্যন্ত বিভিন্নভাবে ঋণ নিয়ে সুদে-আসলে দুই হাজার ২৯৭ কোটি ৭৪ লাখ ৭১ টাকা ৫ পয়সা আত্মসাৎ করা হয়। এ মামলায় প্রতিষ্ঠানটির পরিচালক সাইফুল আলমকে প্রধান আসামি, পাশাপাশি জনতা ব্যাংকের ২৫ জন কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

তৃতীয় মামলায় এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেডের নামে ২০০৫ সালের ১০ মে থেকে চলতি বছরের ৬ এপ্রিল পর্যন্ত সময়ে ঋণ নিয়ে সুদে-আসলে এক হাজার ৯৪২ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার ৫৯৩ টাকা ৬১ পয়সা আত্মসাৎ করা হয়েছে। মামলায় সাইফুল আলম ছাড়াও আসামি করা হয়েছে জনতা ব্যাংকের ৩১ জনকে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

জনতা ব্যাংকের ৬২৪৪ কোটি টাকা আত্মসাৎ এর ঘটনায় মামলা করলো দুদক

প্রকাশের সময়ঃ ০৭:২৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫