ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

হাজতখানায় মানবিক উদ্যোগ: আসামিদের নামাজ আদায়ে জায়নামাজ বিতরণ করলেন সিজেএম

বুধবার বিকেলে সিজিএম মো. সাজ্জাদুর রহমানের উপস্থিতে জায়নামাজ বিতরণ করা হয়।

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের হাজতখানায় থাকা আসামিদের নামাজ আদায়ের সুবিধার্থে জায়নামাজ বিতরণ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে সিজেএম মো. সাজ্জাদুর রহমান নিজে উপস্থিত থেকে হাজতখানায় থাকা আসামিদের মাঝে জায়নামাজ বিতরণ করেন।

জায়নামাজ বিতরণ শেষে তিনি হাজতখানা পরিদর্শন করেন এবং সেখানে থাকা আসামিদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন। এ সময় হাজতখানার সার্বিক পরিবেশ, সুযোগ-সুবিধা ও মানবিক দিকগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।এসময় ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ উপস্থিত ছিলেন।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার ইনচার্জ পুলিশের উপপরিদর্শক হুমায়ুন কবির জানান, হাজতখানায় আগত আসামিদের ধর্মীয় ইবাদত পালনের সুবিধার্থে সিজেএম আদালত থেকে জায়নামাজ সরবরাহ করা হয়েছে। নামাজের সময় হলে এসব জায়নামাজ আসামিদের কাছে পৌঁছে দেওয়া হবে। তিনি আরও জানান, সিজেএম আসামিদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের খোঁজখবর নেন, যা হাজতখানায় মানবিক পরিবেশ নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

হাজতখানায় মানবিক উদ্যোগ: আসামিদের নামাজ আদায়ে জায়নামাজ বিতরণ করলেন সিজেএম

প্রকাশের সময়ঃ ০৭:০০:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬