ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করল যৌথ বাহিনী

ভোলা সদর উপজেলার সাধারণ সম্পাদক সালমান গোলদার। সংগৃহীত ছবি

ভোলায় অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ভোলা সদর উপজেলার সাধারণ সম্পাদক সালমান গোলদারকে (৩০) আটক করেছে যৌথ বাহিনী। রবিবার (১১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ভোলা সদর উপজেলার কালীবাড়ি রোড এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের ভোলা বেইস ও পুলিশের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালিত হয়।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কালীবাড়ি রোড এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সালমান গোলদারকে আটক করা হয়।

আটকের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড আরও জানায়, দেশজুড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করল যৌথ বাহিনী

প্রকাশের সময়ঃ ০৬:১৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬