ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

ঋণখেলাপির বাধায় প্রার্থিতা শেষ- বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ

সংগৃহীত ছবি

ঋণখেলাপি থাকার কারণে কুমিল্লা-৪ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ হয়ে গেল বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর। প্রার্থিতা ফিরে পেতে করা তার রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।

বুধবার (আজ) শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতের আদেশের ফলে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

এর আগে গত ১৭ জানুয়ারি আপিল শুনানি শেষে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। যদিও প্রাথমিকভাবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তাকে বৈধ ঘোষণা করেছিলেন।

পরবর্তীতে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ। আপিলের পরিপ্রেক্ষিতে ইসি মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত দেয়, যা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন বিএনপি প্রার্থী।

হাইকোর্ট রিট খারিজ করায় বিষয়টি এখন চূড়ান্ত রূপ পেল বলে মনে করছেন আইন সংশ্লিষ্টরা। এর মধ্য দিয়ে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

ঋণখেলাপির বাধায় প্রার্থিতা শেষ- বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ

প্রকাশের সময়ঃ ০২:৪১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬