ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

দেশ ও পতাকার নিরাপত্তায় ধানের শীষই ভরসা: রাজশাহী-৩ আসনে মিলন

শুক্রবার রাজশাহীর পবা–মোহনপুর আসনের কাটাখালি পৌর এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও লাল-সবুজের জাতীয় পতাকা রক্ষায় ধানের শীষের বিকল্প নেই। অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যেমন দেশ নিরাপদ ছিল, তেমনি বর্তমানেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতেই দেশ নিরাপদ থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে রাজশাহীর কাটাখালি পৌর এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি এলাকার ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগ শুরুর আগে তিনি কাপাসিয়া সরদারপাড়া গোরস্থানে কবর জিয়ারত করেন। পরে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন, বিএনপি জনগণের দল। বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকলে জনগণের জানমাল নিরাপদ থাকে এবং দেশের সার্বভৌমত্ব আরও শক্তিশালী হয়।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সমাজ থেকে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি পবা ও মোহনপুর এলাকার সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রসঙ্গ টেনে শফিকুল হক মিলন বলেন, এসব কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়েই একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। নারী উন্নয়নের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নীতিমালাকে অনুসরণ করে নারীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে পারিবারিক কার্ড নারীদের নামে প্রদান করা হবে। কৃষি খাতে উন্নয়নের জন্য কৃষি কার্ড চালু, খাল খনন কর্মসূচি বাস্তবায়নসহ কৃষকদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।

রাজশাহীকে কৃষিনির্ভর অঞ্চল উল্লেখ করে তিনি বলেন, পবা, মোহনপুর ও গোদাগাড়ীসহ আশপাশের উপজেলায় উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণের জন্য রাজশাহীতে একটি কৃষিভিত্তিক ইপিজেড প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি শিল্পকারখানা স্থাপন, কর্মমুখী শিক্ষার প্রসার এবং ভবিষ্যৎ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে ক্লাস ফোর থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার প্রস্তাব দেন তিনি।

গণসংযোগকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কাটাখালি পৌর বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম, সদস্য সচিব নাজমুল হক, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানি সুমন, জেলা কৃষক দলের সদস্য সচিব আকুল হোসেন মিঠুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

জনপ্রিয় সংবাদ

দেশ ও পতাকার নিরাপত্তায় ধানের শীষই ভরসা: রাজশাহী-৩ আসনে মিলন

প্রকাশের সময়ঃ ০৭:৪৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬