ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

ফেব্রুয়ারির শুরুতেই সরকারি চাকরিজীবীদের টানা ছুটির সুযোগ, প্রথমার্ধেই মিলতে পারে ৮ দিন অবকাশ

আসন্ন ফেব্রুয়ারি মাসের শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য মিলছে দীর্ঘ ছুটির সুবর্ণ সুযোগ।

আসন্ন ফেব্রুয়ারি মাসের শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ছুটি উপভোগের সম্ভাবনা তৈরি হয়েছে। পবিত্র শবেবরাত ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাসের প্রথম ১৫ দিনের মধ্যেই দুই দফায় মোট আট দিনের ছুটি পাওয়ার সুযোগ রয়েছে।

ক্যালেন্ডার ও সরকারি ঘোষণার হিসাব অনুযায়ী, সামান্য পরিকল্পনা করলে ফেব্রুয়ারির শুরুতেই সরকারি কর্মচারীরা টানা কয়েক দিনের অবকাশ কাটাতে পারবেন।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। এ উপলক্ষে সরকার ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে। এর পরের দিন ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) কর্মদিবস হলেও মাত্র এক দিনের ছুটি নিলেই টানা চার দিনের ছুটি ভোগ করা সম্ভব। কারণ ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকছে।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। নির্বাচন উপলক্ষে সরকার ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার হওয়ায় সেখানে আরও চার দিনের টানা ছুটি মিলছে।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে এবং ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন আগেই ঘোষিত সাধারণ ছুটি কার্যকর থাকবে।

অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছরে মোট ১৪ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত রয়েছে। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।

এ ছাড়া ধর্মীয় ঐচ্ছিক ছুটির ব্যবস্থাও রাখা হয়েছে। তালিকা অনুযায়ী মুসলিম সরকারি কর্মচারীদের জন্য ৫ দিন, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৯ দিন, খ্রিষ্টানদের জন্য ৮ দিন, বৌদ্ধদের জন্য ৭ দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি কর্মচারীদের জন্য ২ দিন ঐচ্ছিক ছুটি নির্ধারিত রয়েছে।

সব মিলিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধেই সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক দীর্ঘ ছুটি উপভোগের সুযোগ তৈরি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ফেব্রুয়ারির শুরুতেই সরকারি চাকরিজীবীদের টানা ছুটির সুযোগ, প্রথমার্ধেই মিলতে পারে ৮ দিন অবকাশ

প্রকাশের সময়ঃ ০৭:২২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬