ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

উৎসবমুখর পরিবেশে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

সংগৃহীত ছবি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।

প্রধান অতিথির বক্তব্যে ড. এস এম এ ফায়েজ বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় তুলনামূলক নতুন হলেও অল্প সময়ের মধ্যেই সমাজে একটি দৃঢ় অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া নবীনদের জন্য গর্বের বিষয় বলে তিনি উল্লেখ করেন।

জুলাইয়ের আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সমাজ পরিবর্তনে শিক্ষার্থীরাই সবচেয়ে কার্যকর উদাহরণ সৃষ্টি করেছে। শুঁয়োপোকা থেকে প্রজাপতিতে রূপান্তরের উপমা দিয়ে তিনি নবীন শিক্ষার্থীদের এগিয়ে চলার অনুপ্রেরণা দেন এবং তাদের অভিনন্দন জানান।

নবাগতদের উদ্দেশে তিনি আরও বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় এমন একটি শিক্ষাঙ্গন, যেখানে শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও মানসিক বিকাশের সুযোগ রয়েছে এবং ভবিষ্যৎ স্বপ্ন বাস্তবায়নের পথ তৈরি হবে। একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, দেশের মানুষ ও জাতি শিক্ষার্থীদের দিকে তাকিয়ে আছে। তাই ন্যায়–অন্যায়ের পার্থক্য বোঝে এমন দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

এই বয়সকে ‘বিপথে যাওয়ার ঝুঁকিপূর্ণ সময়’ উল্লেখ করে তিনি সবাইকে সচেতন থাকতে এবং ইতিবাচক ও গঠনমূলক কাজে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

ওরিয়েন্টেশন ও নবীনবরণ উদযাপন কমিটির আহ্বায়ক এবং ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশল অনুষদের ডিন ড. রাহাত হোসাইন ফয়সাল। এ ছাড়া বক্তব্য দেন জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন সমাজবিজ্ঞান বিভাগের মেরাজ হোসেন চিশতি, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের উম্মে হাফসা, ইংরেজি বিভাগের নবীন শিক্ষার্থী সাবেকুন্নাহার নিপা এবং প্রাণ রসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের মো. শাহাদাৎ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে বিকেল ৩টার দিকে কেন্দ্রীয় খেলার মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর পরিবেশে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

প্রকাশের সময়ঃ ১০:২৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬