ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

নবীন শিক্ষকদের জন্য ৫৬ দিনের বুনিয়াদি প্রশিক্ষণ বাধ্যতামূলক

সংগৃহীত ছবি।

মাধ্যমিক পর্যায়ের নবীন শিক্ষকদের জন্য ৫৬ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আদেশে বলা হয়েছে, শ্রেণিকক্ষে আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলা ও কার্যকর পাঠদান নিশ্চিত করতে এই প্রশিক্ষণ অপরিহার্য। বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় পরিচালিত ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন’ (লেইস) প্রকল্পের আওতায় অক্টোবর ২০২৩ থেকে সেপ্টেম্বর ২০২৮ পর্যন্ত এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

মাউশির তথ্য অনুযায়ী, ৪০ বছরের কম বয়সী নবীন শিক্ষকদের আধুনিক শিক্ষণ-তত্ত্ব ও কৌশলে দক্ষ করে তুলতে দেশের ১৪টি সরকারি টিচার্স ট্রেনিং কলেজের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ উদ্যোগের লক্ষ্য হলো মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের শেখার গতি বাড়ানো, ঝরে পড়ার হার কমানো এবং শিক্ষকদের পেশাগত দক্ষতার স্থায়ী উন্নয়ন। এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-৪) অর্জনের সঙ্গেও সম্পৃক্ত।

এ পর্যন্ত দুটি নিয়মিত ব্যাচ ও একটি পাইলট ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়। তবে কিছু ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানরা মনোনীত শিক্ষকদের ছাড়পত্র দিতে অনীহা দেখাচ্ছেন এবং কোনো কোনো শিক্ষকও প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহ দেখাচ্ছেন না বলে জানা গেছে।

এ পরিস্থিতিতে ৫৬ দিনব্যাপী বেসিক প্রশিক্ষণে মনোনীত শিক্ষকদের অনিবার্য কারণ ছাড়া অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

নবীন শিক্ষকদের জন্য ৫৬ দিনের বুনিয়াদি প্রশিক্ষণ বাধ্যতামূলক

প্রকাশের সময়ঃ ০১:০৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬