ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

এনটিআরসির ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি বিষয়ে, যা জানা গেল

সংগৃহীত ছবি।

আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য ১৯তম নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে। এমন ইঙ্গিত দিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

রবিবার (২৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ তথ্য জানান।

এনটিআরসিএ চেয়ারম্যান জানান, চলতি সপ্তাহের মধ্যেই সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তির সুপারিশ সম্পন্ন করা হবে। সুপারিশ কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ই-রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। এ পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের জন্য সাত দিনের সময় নির্ধারণ করা হয়েছে।

ই-রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হলে অনলাইনের মাধ্যমে শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু হবে বলেও জানান তিনি। শূন্য পদের তথ্য দেওয়ার জন্যও প্রতিষ্ঠানগুলোকে সাত দিন সময় দেওয়া হবে।

সবশেষে ই-রিকুইজিশন ও শূন্য পদের তথ্য যাচাই-বাছাই সম্পন্ন করে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এনটিআরসিএ চেয়ারম্যান আশা প্রকাশ করেন, ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে।

জনপ্রিয় সংবাদ

এনটিআরসির ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি বিষয়ে, যা জানা গেল

প্রকাশের সময়ঃ ১০:৩৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬