ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

দুর্নীতির টুঁটি চেপে ধরবে বিএনপি – তারেক রহমান

রবিবার (২৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভবিষ্যৎ যেকোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে দুটি বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এর একটি হলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, যাতে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে। তিনি বলেন, অতীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সময় দলের কেউ অন্যায় করলে তাকেও ছাড় দেওয়া হয়নি।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি। তারেক রহমান জানান, বিএনপি পুনরায় সরকার গঠন করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

তিনি আরও বলেন, দুর্নীতি দমন হবে আরেকটি বড় অগ্রাধিকার। বিএনপি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। অতীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দুর্নীতি দমনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, আগামীতে দুর্নীতিতে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

নির্বাচনের প্রসঙ্গে তারেক রহমান ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিএনপির ওপর আস্থা রেখে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। তিনি ভোটের দিন ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান এবং বলেন, গত দেড় দশকে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ক্ষুণ্ন হয়েছে। আবারও একই ধরনের ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে তিনি জনগণকে সচেতন থাকার আহ্বান জানান।

বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করে সাধারণ মানুষের কোনো উপকার হয় না। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, তখনই মানুষের কল্যাণে কাজ করেছে বলে দাবি করেন তিনি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, উৎপাদন বাড়ানো জরুরি। এ লক্ষ্যে কৃষকদের সহায়তায় ‘কৃষক কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানান তিনি, যাতে কৃষকরা বিভিন্ন সুযোগ-সুবিধা সহজে পেতে পারেন।

চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, খাল ও নালা ভরাট হয়ে যাওয়ার কারণেই এই সংকট তৈরি হয়েছে। বিএনপি সরকারে গেলে খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান এবং এ বিষয়ে জনগণের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, চট্টগ্রামে অবস্থিত একাধিক ইপিজেডে লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যা বিএনপি সরকারের সময় প্রতিষ্ঠিত হয়েছিল। আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে নতুন শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। তার মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানীতে পরিণত হবে।

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির টুঁটি চেপে ধরবে বিএনপি – তারেক রহমান

প্রকাশের সময়ঃ ০৫:০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬