ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ঈদ সামনে রেখে রায়পুরে শপিংমলগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড়

রায়পুরে শপিংমলগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড়।

আসন্ন  পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে শপিংমল ও মার্কেটগুলোতে এখন ব্যস্তত সময় পার করছেন ব্যাবসায়ীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের উপচেপড়া ভিড়ে জমজমাট হয়ে উঠেছে উপজেলার প্রধান বিপণিকেন্দ্রগুলো।

উপজেলার জনপ্রিয় শপিং স্পট গাজি শপিং কমপ্লেক্স, মিয়াজি মার্কেট, নিউ মার্কেট, শাহাদাত এমদাদ মিয়াজি মার্কেট এবং গোডাউন রোড মার্কেটসহ অন্যান্য মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে।

দোকানগুলোতে নতুন ফ্যাশনের পোশাক, জুতা, কসমেটিকস, শিশুদের পোশাক ও বিভিন্ন ঈদ সামগ্রী সাজিয়ে রাখা হয়েছে। ক্রেতাদের আকর্ষণ করতে অনেক ব্যবসায়ী বিশেষ ছাড় ও অফার দিচ্ছেন।

ব্যবসায়ীরা জানান, রমজানের শুরু থেকেই এবার বিক্রি বেশ ভালো, তবে দিন যত যাচ্ছে ততই ক্রেতার সংখ্যা বাড়ছে। বিশেষ করে সাকালে ১১ টা থেকে দুপুর ৩ টা  এবং ইফতারের পর থেকে রাত পর্যন্ত মার্কেটগুলোতে হাঁটাচলা করাও কঠিন হয়ে পড়ছে ভিড়ের কারণে।

ক্রেতারা বলেন, একই জায়গায় বিভিন্ন দামের পণ্য পাওয়া এবং তুলনা করে কেনাকাটা করার সুবিধার জন্য শপিংমলগুলোই তাদের প্রথম পছন্দ।

তবে নারীদের পোশাকের চাহিদাই এখন বেশি বলে জানিয়েছে ব্যাবসায়ীরা। শিশু এবং ছেলেদের পোশাকের বিক্রি এখনো জমে ওঠেনি।রমজানের শেষের দিকে বিক্রি বাড়বে বলে আশাবাদী জেন্টস আইটেমের দোকানিরা।

রায়পুর বাজার বনিক সমতি জানিয়েছে, প্রতিটি মার্কেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আনসার বাহিনী ও মার্কেট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সিসিটিভি নজরদারি ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে, যাতে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদের আর কয়েকদিন বাকি থাকায় রায়পুরের শপিংমলগুলোতে কেনাকাটার ভিড় আরও বাড়বে এবং ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ঈদ সামনে রেখে রায়পুরে শপিংমলগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড়

প্রকাশের সময়ঃ ০১:০০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬