ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের সহযোগিতায় ইসির বিশেষ পরিপত্র

ফাইল ছবি।

নির্বাচনী সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা এবং পেশাগত দায়িত্ব পালনে সহায়তা নিশ্চিত করতে বিশেষ পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার                              (২৬ জানুয়ারী) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরে এ নির্দেশনা প্রকাশ করা হয়।

পরিপত্রে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে নির্বাচন কমিশন সাংবাদিক নীতিমালা অনুযায়ী নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের জন্য সরকারি পরিচয়পত্র প্রদান করে থাকে। গণপ্রতিনিধিত্ব আদেশের ২৯(গ) অনুচ্ছেদ অনুযায়ী রিটার্নিং অফিসারের অনুমোদনপ্রাপ্ত সাংবাদিকরা নিজ নিজ বৈধ পরিচয়পত্র সঙ্গে রেখে নির্বাচনী সংবাদ সংগ্রহের কাজে অংশ নিতে পারবেন।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, সাংবাদিক নীতিমালা–২০২৫-এর ক্রম ১০ অনুযায়ী নির্বাচন কমিশন প্রদত্ত বৈধ কার্ডধারী সাংবাদিকরা সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করে সংবাদ সংগ্রহ করতে পারবেন। এ ক্ষেত্রে সাংবাদিক পরিচয়পত্র ও গাড়ির স্টিকারের জন্য নির্ধারিত পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। অনুমোদন মিললে কিউআর কোড সংবলিত নিরাপত্তা বৈশিষ্ট্যযুক্ত পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ডাউনলোড ও প্রিন্ট করা যাবে।

পরিপত্রে জানানো হয়, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা কিউআর কোডযুক্ত পরিচয়পত্র ও গাড়ির স্টিকারের বৈধতা যাচাই করতে পারবেন।

এতে সতর্ক করে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের ৮৪(ক) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত কোনো সাংবাদিক বা গণমাধ্যমকর্মীর সংবাদ সংগ্রহে বাধা দেওয়া, শারীরিক ক্ষতি করা বা দায়িত্ব পালনে ব্যবহৃত সরঞ্জামের ক্ষতিসাধন করলে সংশ্লিষ্ট ব্যক্তি দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত হবেন।

এ ছাড়া ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী সাংবাদিক নীতিমালা–২০২৫ অনুযায়ী সংবাদ সংগ্রহে নিয়োজিত গণমাধ্যমকর্মীদের ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করবেন।

পরিপত্রে আরও বলা হয়, ভোটকেন্দ্রের ভেতরের জায়গা ও পরিবেশ বিবেচনায় প্রিজাইডিং অফিসাররা বৈধ কার্ডধারী সাংবাদিকদের সংবাদ সংগ্রহে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন, যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পরিবেশ বজায় থাকে।

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের সহযোগিতায় ইসির বিশেষ পরিপত্র

প্রকাশের সময়ঃ ১১:৫৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬