ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

সাংবাদিকদের কার্ড জটিলতা কাটাতে ম্যানুয়াল পদ্ধতিতে কার্ড দেবে ইসি

ফাইল ছবি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের কার্ড ও যানবাহনের স্টিকার সংক্রান্ত জটিলতা দূর করতে ম্যানুয়াল পদ্ধতিতে কার্ড ইস্যুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

ম্যানুয়াল পদ্ধতিতে কার্ড বিতরণের বিস্তারিত জানতে চাইলে তিনি জানান, খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হবে। যারা ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন, তাদের আবেদন বহাল থাকবে। তবে যারা অনলাইনে আবেদন করেননি, তাদের আর সে প্রক্রিয়ায় যেতে হবে না। তারা সরাসরি নির্বাচন ভবনে উপস্থিত হয়ে সাংবাদিক কার্ড সংগ্রহ করতে পারবেন।

এর আগে নির্বাচনী দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করে নির্বাচন কমিশন। তবে আবেদন প্রক্রিয়াটি জটিল ও ব্যবহারকারীবান্ধব নয়—এমন অভিযোগ ওঠে বিভিন্ন মহল থেকে। বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

এদিকে আগামী রবিবারের (১ ফেব্রুয়ারি) মধ্যে সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা নিরসনের দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে আলটিমেটাম দেন সাংবাদিক নেতারা।

এই প্রেক্ষাপটেই অনলাইন পদ্ধতি থেকে সরে এসে ম্যানুয়ালি কার্ড ইস্যুর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকদের কার্ড জটিলতা কাটাতে ম্যানুয়াল পদ্ধতিতে কার্ড দেবে ইসি

প্রকাশের সময়ঃ ০৬:১৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬