ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

অপপ্রচার উপেক্ষা করে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের তেঁতুলঝোরা কলেজ মাঠে মক ভোটিং কেন্দ্র পরিদর্শন ও নির্বাচন ব্যবস্থাপনা অনুশীলন পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সংগৃহীত ছবি।

ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্ট করে বলেছেন, নানা ধরনের অপপ্রচার থাকলেও নির্ধারিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া কলেজ মাঠে মক ভোটিং কেন্দ্র ও নির্বাচন ব্যবস্থাপনা অনুশীলন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের জন্য সরকার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলেও তিনি আশ্বস্ত করেন।

তিনি আরও বলেন, নির্বাচন চলাকালে কেউ যদি আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।

নির্বাচনের কারিগরি দিক তুলে ধরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবারের নির্বাচনে বেশ কিছু নতুন ও আধুনিক প্রযুক্তিগত ব্যবস্থা সংযোজন করা হয়েছে। এসব ব্যবস্থার ফলে ভোটগ্রহণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমসহ তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জনপ্রিয় সংবাদ

অপপ্রচার উপেক্ষা করে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশের সময়ঃ ০৮:৪৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬